একাধিকবার ধর্ষণ ও প্রাণনাশের হুমকির শিকার পাকিস্তানের প্রথম ডিজে নেহা খান

যার মধ্যে ছিল প্রাণনাশের হুমকি। সেই কারণে তিনি আর পাকিস্তানে ফিরতে পারেননি, কারণ লোকেরা বিমানবন্দরেই তাঁর ঘাড় কেটে নেওয়ার দেওয়ার হুমকি দিয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড-টলিউড বা অন্যান্য বিনোদন জগতের পাশাপাশি শত্রু-দেশ পাকিস্তানের বিনোদন মহল নিয়েও সমান চর্চিত ভারতের সংবাদ মাধ্যম। পাকিস্তানে একমাত্র মহিলা ডিজে হিসেবে বহুল চর্চিত নেহা খানের সাফল্য এবং খ্যাতি এখন আকাশছোঁয়া। তবে তাঁর এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। পাকিস্তানে থাকার মূল্য তাঁকে হারে হারে চোকাতে হয়েছিল। ধর্মান্ধতার ছায়া তাঁর কেরিয়ারকে বহুবার গ্রাস করেছিল। এমনকি পেশাগত কারণে কিছু লোক তাঁকে বেশ ভালভাবেই টার্গেট করেছিল। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সবটাই উজাড় করে দিলেন নেহা।

তাঁর কথায়, তিনি একটি মিউজিক্যাল ইভেন্টের পরে কিছু অজ্ঞাত লোকেদের দ্বারা লক্ষ্যবস্তু হয়েছিলেন। কারণ সেই অনুষ্ঠানে তিনিই একমাত্র মহিলা শিল্পী ছিলেন। যেখানে তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজ থেকে দূরে থাকার হুমকি দেওয়া হয়। আবার কেউ কেউ তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। নেহা পাকিস্তানের প্রথম এবং একমাত্র মহিলা ডিজে, যিনি এখন তাঁর সঙ্গীতের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। তবে নেহা মিডিয়ার সামনে খুব একটা ধরা দেন না। সম্প্রতি তিনি প্রথম সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর ডিজে হয়ে ওঠার জার্নি শেয়ার করেন। এবং জানান একমাত্র মহিলা ডিজে হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে তাঁকে কম হয়রানির সম্মুখীন হতে হয় নি।

নেহা খান ওই সাক্ষাৎকারে আরও বলেন যে, তিনি যখন কানাডায় ছিলেন, তখন থেকেই সংগীতের উপর আবেগ জন্মায়। যা পরবর্তীতে তাঁর নেশায় পরিণত হয়। নেহা খান যখন পড়াশোনা শেষ করে পাকিস্তানে ফিরে আসেন। তখনও জোরে কন্ঠ প্রদানের জন্যে তাঁকে জনসমক্ষে অনেক সমালোচনারও শিকার হতে হয়। কিছুদিন পর বন্ধুদের সহযোগিতায় খেলার সুযোগ পেলে সেখান থেকেই শুরু হয় tssr ডিজে কেরিয়ার। নেহা খান বলেন, পাকিস্তানের মতো জায়গায় ডিজে হয়ে ওঠা চারটিখানি কথা ছিল না। নানা কটূক্তির মুখে পড়তে হয়েছিল।

অনেক খারাপ অভিজ্ঞতার শিকার তিনি। নেহা বলেছিলেন যে, তিনি ২০২১ সালে হুনজা ফেস্টে খেলার পর থেকে পাকিস্তানের অনেক লোকের জীবন তাঁর জন্যে কঠিন হয়ে পড়েছিল। কারণ ওই উৎসবে ছিলেন ৫ জন পুরুষ। যার মধ্যে একমাত্র মহিলা শিল্পী ছিলেন নেহা খান। যা মৌলবাদী ও চরমপন্থীদের কাছে শোভা পায়নি। সেখান থেকেই হিংসার জন্ম এবং হুমকি দেওয়া শুরু হয়। তার অনেক ফোন এসেছে। মেসেজ এসেছে। যার মধ্যে ছিল প্রাণনাশের হুমকি। সেই কারণে তিনি আর পাকিস্তানে ফিরতে পারেননি, কারণ লোকেরা বিমানবন্দরেই তাঁর ঘাড় কেটে নেওয়ার দেওয়ার হুমকি দিয়েছিলেন।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের