‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

নেপাল-তিব্বতের সীমান্ত সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যায় (Flash Flood) দেখা দিয়েছে চরম বিপর্যয়। এই দুর্যোগের আবহেই এক চাঞ্চল্যকর ও আবেগঘন তথ্য প্রকাশ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মানসী পারেখ। 

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপাল-তিব্বতের সীমান্ত সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যায় (Flash Flood) দেখা দিয়েছে চরম বিপর্যয়। এই দুর্যোগের আবহেই এক চাঞ্চল্যকর ও আবেগঘন তথ্য প্রকাশ করলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মানসী পারেখ।  জানালেন, বিধ্বংসী বন্যার মাত্র কয়েক ঘণ্টা আগে তিব্বতে ছিলেন তাঁরা। তবে ঈশ্বরের ইচ্ছেয় এখন সুরক্ষিত রয়েছেন তিনি। সম্প্রতি সদগুরুর কৈলাস মানস সরোবর তীর্থযাত্রার সফরের অংশ হয়েছেন অভিনেত্রী। আজ তথা বৃহস্পতিবার (২৭ অগস্ট) সকালে প্লাবিত ও বিপর্যস্ত তিব্বতের গিয়ারং পোর্ট (Gyirong Port) এলাকায় অভিনেত্রীর থাকার কথা ছিল। কিন্তু সেই জায়গা এখন জলের তলায়। পুরো ডুবে গিয়েছে ওই এলাকা। তাই অভিনেত্রীও মনে করেন জীবন অনিশ্চিত। এখনও পর্যন্ত নেপালের হড়পা বানে সৃষ্ট বিধ্বংসী বন্যায় দেড়শো জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বহু গ্রাম।

জলের তলায় চলে গিয়েছে বাড়িঘর, রাস্তাঘাট। খোঁজ নেই হাজার হাজার মানুষের। এমন পরিস্থিতিতে নেপালে আটকে রয়েছেন বহু ভারতীয়। গত পাঁচদিন আগে তিব্বতের জিরং বন্দর এলাকায় তিনি এবং তাঁর সঙ্গীরা ছিলেন। যেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখলেন, ‘আমি ভাল আছি। নিরাপদ আছি। এই মর্মান্তিক ঘটনায় আমি মর্মাহত। কয়েকদিন আগে আমরা তিব্বতে্র জিরং বন্দরের যেখানে আমরা ছিলাম, সেই জায়গা এখন পুরো জায়গাটা ডুবে গিয়েছে। অথচ সেখান থেকে আমি কত আন্তরিকতা পেয়েছিলাম। জীবন অনিশ্চিত, কিন্তু যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক। আমরা এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ক্রমাগত প্রার্থনা করছি। ঈশ্বরের কৃপায় আমরা চিনে নিরাপদে আছি। ইশা ফাউন্ডেশন আমাদের দেশে ফিরিয়ে আনার পাশাপাশি বন্যার মধ্যে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে।’

উল্লেখ্য, বুধবার বিধ্বংসী আকস্মিক বন্যায় নেপালের রাসুয়া জেলা এবং সংলগ্ন তিব্বতের জিরং অঞ্চল পুরো ডুবে গিয়েছে। নেপাল ও তিব্বতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং জিরং বন্দরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ৪.৪ মাত্রার ভূমিকম্প এর বিপর্যয়ের কারণ। তবে, অন্য প্রতিবেদনে বলা হয়েছে যে, বরফ ও পাথরের ধস অথবা ভূমিধস লেন্ডে নদীকে অবরুদ্ধ করে একটি অস্থায়ী প্রাকৃতিক বাঁধ তৈরি করেছিল, যার পরেই বিপুল পরিমাণ জল ও ধ্বংসাবশেষ শুরু হয়। নেপালের এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন। দেশটিকে সাহায্যের সমস্ত আশ্বাস দিয়েছেন। 

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার