আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিলতো পাগল হ্যায়ের ২৫ বছর পূর্তিতে আবেগে ভাসলেন নেটিজেনরা

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় সিনেমা ছিল রাহুল নিশা ও পুজার প্রেমকাহিনি। শাহরুখ খান, (Sharukh Khan) মাধুরি দীক্ষিত এবং করিশ্মা কাপুর অভিনীত দিলতো পাগল হ্যায় (Dil to pagal hay) ভালবাসা, বন্ধুত্ব এবং হৃদয় ভাঙ্গার এই গল্প দর্শকদের মনে গভীর ভাবে দাগ কাটে। কিংবদন্তী পরিচালক যশ চোপড়া (Yash Chopra) পরিচালিত এই সিনেমা সেই সময় তিনটি জাতীয় পুরস্কার পেয়েছিল। একই সঙ্গে শাহরুখ খানকে রোমান্স কিং হিসেবে প্রতিষ্ঠিত করে এই সিনেমা। শাহরুখের রোমান্সের জাদুতে মুগ্ধ হয়ে পরে আসুমুদ্র হিমাচল। রবিবার ২৫তম বর্ষ পূর্তি করল নব্বইয়ের দশকের ব্লকব্লাস্টার এই ছবি। এবং এখনও এটি দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। ছবির ২৫ বছর (25 years) পূর্তিতে নেট মাধ্যমে আবেগে ভাসলেন অনুরাগীরা।

ছবিটিতে পরিচালক দেখিয়েছেন ভালবাসা মানে কাউকে ধরে রাখা নয় বরং ভালবাসার মানুষটির ভালো চেয়ে তার মত করে তাঁকে থাকতে দেওয়া। ছবিতে করিশ্মা কাপুর অভিনীত চরিত্র নিশা ভালবাসার মধ্যে সেই ত্যাগের বার্তাই তুলে ধরেছে। রাহুলকে সে ভালবাসলেও পরে তাদের বন্ধুত্বের সম্পর্ককেই প্রাধান্য দেয় নিশা। রাহুলের জীবনে অন্য মানুষ আসার পর নিশার হৃদয় ভাঙলেও সে বন্ধুর ভালো থাকাকেই প্রাধান্য দিয়েছে। পাশপাশি এই ছবি বিশ্বাস করতে শিখিয়েছে প্রত্যেকের ভালবাসার মানুষ তাঁর জন্য অপেক্ষা করছে এবং জীবনে চলার পথে কোথাও না কোথাও ঠিক ভালবাসার মানুষটির সঙ্গে তাঁর দেখা হয়ে যাবে। ভালবাসার ক্ষেত্রে ধৈর্য না হারানোর শিক্ষাও দেয় এই ছবি। এই ছবি শিখিয়েছিল কখনও আশা হারাতে নেই। ধৈর্যের সঙ্গে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়।

ছবিটির ২৫ বছর পূর্তিতে নেট মাধ্যমে আবেগে ভেসেছেন ছবির অনুরাগী থেকে দান্স কোরিওগ্রাফার। ছবির কোরিওগ্রাফার শামক ডাবর লিখেছেন, ‘‘প্রথম কাজ সব সময়েই বিশেষ গুরুত্বের। আর তার সঙ্গে যখন যশ চোপড়ার মতো কিংবদন্তির নাম জড়িয়ে থাকে, তখন তা আরও স্পেশাল হয়ে ওঠে’’। অন্যদিকে অনুরাগীদের কেউ লিখেছেন, ‘‘আমার কৈশোরকালের সঙ্গে এই ছবি জড়িয়ে রয়েছে। আজও ভুলতে পারিনি।’’ কেউ আবার লিখেছেন, ‘‘এই ছবিই আমার দেখা প্রথম হিন্দি ছবি। ছবিটি ভালবাসা সম্পর্কে আমার ধারণা পাল্ট দিয়েছিল’’।

Published by:

Share Link:

More Releted News:

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

নিরাপত্তায় গলদ, ‘কেশরি’র সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ বছর পর অজানা তথ্য ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ