গণপতি বাপ্পাকে পিছনে রেখে রিল ভিডিও! নেটিজেনদের রোষের মুখে নিয়া শর্মা, অঙ্কিতা লোখন্ডে

যেখানে দেখা যাচ্ছে, গণপতি বাপ্পাকে পেছনে রেখে মোর্যা জপ করছেন নিয়া শর্মা, অঙ্কিতা লোখান্ডেরা। হাততালি দিচ্ছেন, সেলফি তুলছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গণেশের মূর্তি পেছনে রেখে সেলফি তুলছেন অভিনেত্রীরা। নেটপাড়ায় ছবি ভাইরাল হতেই কটাক্ষের মুখে অঙ্কিতা লোখন্ডে, নিয়া শর্মারা। ঠিক কী হয়েছে? ২৭ অগস্ট থেকে শুরু হয়েছে গণেশ চতুর্থী। আর এই ১১ দিন সম্পূর্ণ উৎসবের মুডে থাকে মহারাষ্ট্র মুম্বই। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই গণেশ পুজোতে সামিল হন। বাড়িতেও পুজো করেন সেলিব্রিটিরা। সেই ছবি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

রণবীর কাপুর থেকে আয়ুষ্মান খুরানা, সলমান খান-সহ একাধিক তারকার বাড়িতে পুজো হয়েছে। আর গণেশ পুজো উপলক্ষে প্রায় প্রতিটি সেলিব্রিটি গণপতি উদযাপনের ভিডিও এবং ছবি শেয়ার করছেন। আর এখন নিয়া শর্মা, অঙ্কিতা লোখান্ডে এবং অন্যান্য টেলিভিশন সেলিব্রিটিদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, গণপতি বাপ্পাকে পেছনে রেখে মোর্যা জপ করছেন নিয়া শর্মা, অঙ্কিতা লোখান্ডেরা। হাততালি দিচ্ছেন, সেলফি তুলছেন। ভিডিওতে, বাপ্পার দিকে পিঠ করে দাঁড়িয়ে আছেন তাঁরা। এটি নেটপাড়ায় ভাইরাল হতেই বিতর্কের মুখে পড়েছেন নিয়া শর্মা, অঙ্কিতা লোখান্ডেরা।

 

একজন নেটিজেন টুইট করেছেন, “রিল বানাতে মজেছেন। কখনও ভগবানের দিকে পিঠ দেখাতে নেই।” অন্য একজন লিখেছেন, “৯০% মানুষ শুধুমাত্র মজা করতেই ব্যস্ত, সে যে ধর্মেই হোক না কেন! এরকম মজা করতে গিয়ে পাপ গায়ে নেবে না!” আরও একজন এক্স ব্যবহারকারী টুইট করেছেন, “এটা ভগবানের পুজো নয়, এদের মজা করার জন্য জায়গা।” রবিবার অর্জুন ইনস্টাগ্রামে বিসর্জনের একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “বাপ্পার সঙ্গে এই ৩ দিন এক পলকের মধ্যেই কেটে গেল। পরিবার, বন্ধুবান্ধব, হাসি, সঙ্গীত এবং এত ভালোবাসার সঙ্গে প্রতিটি মুহূর্ত ছিল নির্মল আনন্দের। বাপ্পার আশীর্বাদ নিতে আসা সকলের সঙ্গে আমাদের বাড়িটি অতিরিক্ত ধন্য মনে হচ্ছে।”

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের