এই মুহূর্তে

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

নিজস্ব প্রতিনিধি: স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে রেডিও জকি মহবশের সঙ্গে সম্পর্কের গুজব উঠেছিল ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চহলের। বেশ কয়েকটি জায়গায় তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছিল। কিন্তু দিন কয়েক ধরেই শোনা যাচ্ছে, মহবশের সঙ্গেও সম্পর্ক ভেঙেছে চহলের। কারণ ব্যক্তিগত জীবনের কারণে মাঝে মধ্যেই সংবাদের শিরোনামে থাকেন যুজবেন্দ্র চহল। সম্প্রতি তাঁরা পরস্পরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেছেন। তাই অনুরাগীদের ধারণা, তাঁদের সম্পর্কে চিড় ধরেছে। এদিকে শনিবার (২৪ জানুয়ারি) রাতে ডিনার ডেটে ‘বিগবস ১৩’ প্রতিযোগী শেফালি বাগ্গার সঙ্গে হাতেনাতে ধরা পড়েন চহল। কিন্তু তাঁরা কেউই পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিতে চাননি। এরপর থেকেই চহলের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন নাটক শুরু হয়েছে। তবে কী সত্যিই আরজে মহবশের সঙ্গে সম্পর্ক ভাঙল চহলের? ডিনারের পরে তাঁরা একসঙ্গে বাইরে বেরিয়ে আসেন। কিন্তু চহল পাপারাৎজিদের ক্যামেরায় ছবি তুললেও শেফালি এড়িয়ে যান। তবে তিনি একা ছবি তুলেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিন চহলকে একটি ক্যাজুয়াল পোশাকে হ্যান্ডসাম দেখাচ্ছিল, তিনি কালো শার্ট এবং জিন্স পরেছিলেন। অন্যদিকে শেফালিকে কালো বডিকন পোশাকে সেক্সি লাগছিল। তাঁদের এই ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই দৃশ্য চহলের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, এদিন চহল বা শেফালি কেউই একসঙ্গে পোজ দিতে চাননি। সম্প্রতি আরজে মহবশের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে শিরোনামে রয়েছেন চহল। ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করেন না তাঁরা। এরপরেই চহলের সঙ্গে বাগ্গাকে জনসমক্ষে দেখা গেল। তাতেই জল্পনা আরও উস্কে দিয়েছে। কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকে চহলের ব্যক্তিগত জীবন তীব্র আলোচনার মধ্যে রয়েছে। ভক্ত এবং মিডিয়া তার জনসমক্ষে উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

তবে আপাতত, কোনও নতুন সম্পর্কের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেননি চহল। এদিকে চহলের সঙ্গে মহবশের বিচ্ছেদের গুজবের মধ্যে একটি পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, ‘তোমার ঠিক কী হয়েছে, সেটা জানার অধিকার সকলের নেই। তাই চুপ থাকাও স্বাভাবিক। ওদের ভাবতে দাও যে, তুমিই ভুল।’ অনুরাগীদের ধারণা, মহবশের সঙ্গে বিচ্ছেদ জল্পনা নিয়ে রহস্যময় মন্তব্য চহলের। ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পরে মহবশের সঙ্গে সম্পর্কের কথা ছড়ায়। আইপিএল-এ যখন মাঠে খেলছেন চহল, তখন গ্যালারি থেকে ক্রিকেটতারকার জন্য গলা ফাটিয়েছিলেন মহবশ। এই কারণেই ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে চহলের, এই বিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল চহলকে। পাকাপাকি ভাবে ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বার্সাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল আতলেতিকো

বরুণ-অক্ষরদের দাপটে নামিবিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ভারত

দিল্লিতে ঈশান-হার্দিক ঝড়, নামিবিয়াকে ২১০ রানের লক্ষ্য দিল সূর্য বাহিনী

‘ভোলে বাবা পার করেগা’-র কাহিনী বদলাচ্ছে, দেখা যাবে না আর নীল-মধুমিতাকে, কারা আসছেন?

মস্কা ভাইদের চওড়া ব্যাটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস ইতালির

অশ্লীল শব্দ বাদ, শেষ মুহূর্তে শাহিদ কাপুরের ও’রোমিওর একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ