এই মুহূর্তে

‘চেক বাউন্স’ মামলায় আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি, কী বললেন অভিনেত্রী?

নিজস্ব প্রতিনিধি: চেক বাউন্স মামলায় এবার আইনি বিপাকে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) অভিনেত্রীর বিরুদ্ধে ২০১৭ সালে একটি ইভেন্টের সঙ্গে চুক্তি লঙ্ঘনের অভিযোগে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে মোরাদাবাদ আদালত। জানা গিয়েছে, আদালতের পাঠানো একাধিক সমন সত্ত্বেও আমিশা আদালতে হাজির হননি, এই কারণেই ‘কহো না প্যায়ার হ্যায়’ নায়িকার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে মোরাদাবাদ আদালত। তবে বিষয়টি নিয়ে আমিশা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে একটি বিবৃতি শেয়ার করে দাবি করেছেন যে, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। তিনি ইতিমধ্যেই সংশ্লিষ্ট পক্ষকে ১৪.৫ লক্ষ টাকা সম্পূর্ণ অর্থ প্রদান করেছেন। আসলে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৭ সালে একটি ইভেন্টে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি আয়োজক দের থেকে টাকা নিয়েও তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি।

এরপর তিনি টাকা ফেরতের জন্যে চেক দিলেও তা বাউন্স হয়ে যায়। ইনস্টাগ্রামে অভিনেত্রী লিখেছেন, ‘মিডিয়া রিপোর্টে পবন ভার্মা নামে একজনের মোরাদাবাদে কিছু মামলার কথা বলা হয়েছে। আমি সকলকে জানাতে চাই যে, এটি একটি পুরনো মামলা যা বহু বছর আগে ঘটেছিল। যেখানে সম্পূর্ণ সম্মতিপ্রাপ্ত অর্থ পেয়ে পবন ভার্মা একটি নিষ্পত্তির দলিলে স্বাক্ষর করেছিলেন। তা সত্ত্বেও তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। আমার আইনজীবীরা এই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করবে। আপাতত আমি আমার কাজের উপর মনোযোগ দিতে চাইছি। এবং যাঁরা মিথ্যা অভিযোগ এনে জনসাধারণের নজর কাড়তে চাইছেন, আমার ভক্তদের সেই সমস্ত লোকেদের উপেক্ষা করতে বলছি।’

প্রসঙ্গত, অনুষ্ঠানের আয়োজক পবন ভার্মা মামলাটি দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করেছেন যে, ২০১৭ সালের নভেম্বরে একটি বিয়েতে ‘গদর’ অভিনেত্রীর পারফর্ম করার কথা ছিল, যার জন্য তিনি ১৪.৫০ লক্ষ টাকা অগ্রিম পেমেন্ট নিয়ে ছিলেন। এমনকি অনুষ্ঠানে তাঁর থাকা-খাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। তবে, তিনি বিয়েতে উপস্থিত হননি এবং পরে ১০ লক্ষ টাকা ফেরত দেন। পরে ৪.৫০ লক্ষ টাকার একটি চেক দেন, সেটিও বাউন্স হয়ে যায়। এই কারণেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ দায়েরের পর, আদালত আমিশার বিরুদ্ধে একাধিক সমন জারি করেছিল। তবে, অভিনেত্রী বেশ কয়েকবার আদালতে হাজির না হওয়ার পর, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে, আমিশার আইনজীবী বলেছেন যে সংশ্লিষ্ট পক্ষকে পুরো অর্থ প্রদান করা হয়েছে এবং বিষয়টি বহু বছর আগেই নিষ্পত্তি হয়ে গিয়েছে। অভিযোগের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। ২০০০-এর দশকের গোড়ার দিকে বলিউডে অভিষেক হয় আমিশার। তিনি ‘কহো না প্যায়ার হ্যায়’, ব্লকবাস্টার ‘গদর’, ‘গদর ২’-সহ একাধিক বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে, বর্তমানে, আমিশা তাঁর পরবর্তী কোনও ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অবশেষে ছেলেকে নিয়ে অগ্নিগর্ভ দুবাই থেকে কলকাতায় ফিরলেন শুভশ্রী

হরিয়ানভি গানে অশ্লীল শব্দ ব্যবহার, ফের আইনি বিপাকে র‍্যাপার বাদশা

মাঠে হার্দিক খেলছেন, গ্যালারিতে ছেলে অগস্ত্যকে আগলে রাখলেন প্রেমিকা মাহিকা

ঘন ঘন গর্ভধারণ ? সন্তান জন্মের সঠিক ব্যবধান নিয়ে অবাক করা তথ্য দিলেন চিকিৎসকরা

ফের ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা, ‘রাঙামতী’, ‘বিদ্যা ব্যানার্জি’-কে টপকে টিআরপি’র শীর্ষে কে?

৬৬ বছরে মা হচ্ছেন নীনা গুপ্তা! শাড়ির ফাঁকে স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প, জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 4 - 1
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 4 - 1
Match Status
Loading...
Powered by Ei Muhurte