আমির খানের সমালোচনায় সরব মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ এবার এক ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপনকে কেন্দ্র করে সুপারস্টার আমির খানের(Amir khan) সমালোচনা করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র(norottom mishra)। বুধবার এক অনুষ্ঠানে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন “ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন বিজ্ঞাপন থেকে আমির খানের সরে আসা উচিত”। তিনি আরও বলেন, “এই ধরনের বিজ্ঞাপন করার আগে তাঁর ভারতীয় ঐতিহ্য ও রীতিনীতিকে মাথায় রাখা উচিত”।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি অভিনেতা আমির খানের একটি বেসরকারি ব্যাঙ্কের বিজ্ঞাপন দেখেছি। আমি তাকে ভারতীয় ঐতিহ্য ও রীতিনীতি মাথায় রেখে এই ধরনের বিজ্ঞাপন করার জন্য অনুরোধ করছি”। তিনি আরও বলেন, “ভারতীয় ঐতিহ্য, রীতিনীতি এবং দেবতাদের সম্পর্কে এই ধরনের কাজ আমির খানের মত মানুষের কাছ থেকে আশা করা যায়না। আমি তাঁর এই কাজকে  সমর্থন করি না। এই ধরনের কাজ একটি বিশেষ ধর্মের অনুভূতিতে আঘাত লাগে। এবং তাঁকে কারও অনুভূতিতে আঘাত করার অনুমতি দেওয়া হয়নি”।

উল্লেখ্য সম্প্রতি আমির খান এবং কিয়ারা আদবানি অভিনীত একটি ব্যাঙ্কিং সংস্থার বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা যায়, বিয়ের পর আমিরকে নিয়ে গাড়ি চালিয়ে নিজের বাড়িতে যাচ্ছেন কিয়ারা। গাড়িতে বসে আমির কিয়ারাকে বলছেন, “এই প্রথম এমন হচ্ছে যে বিয়ের পর নতুন বাড়িতে যাওয়ার সময় নতুন বউ কান্নাকাটি করছে না”। প্রতুত্তরে কিয়ারা বলছেন, “তুমিও তো ঘর ছাড়লে, কাঁদছ কি”? পরের দৃশ্যে দেখা যায় আমির-কিয়ারা নতুন বাড়িতে ঢুকছেন। সবাই বরণ করতে প্রস্তুত। আমির জিজ্ঞেস করলেন, “কে প্রথম পা রাখবে? তুমি”? কিয়ারা জবাবে বলছেন, “এ বাড়িতে নতুন কে? তুমি না? তা হলে তুমিই পা রাখো”। আমির প্রথমে বাড়িতে ঢোকার পর পিছনে ঢোকেন কিয়ারা। এই ভিডিও নিয়েই সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় ওঠে।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের