ছেলেকে সামলাতেই ব্যস্ত ইলিয়ানা, ‘Raid 2’-তে অজয়ের নায়িকা বাণী

ছেলের সঙ্গেই সময় কাটাচ্ছেন। তাই অজয় দেবগনের পরবর্তী ছবি Raid 2- থেকে সরে দাঁড়ালেন ইলিয়ানা। তাঁর জুতোতে পা গলালেন বানী কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছরেই মা হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তাঁর মা হওয়াকে কেন্দ্র সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হৈচৈ পড়ে যায়। কারণ অভিনেত্রী বিবাহিত না অবিবাহিত তার কোনও নিশ্চয়তা ছিল না। ২০২৩ সালে দাঁড়িয়ে আজও বিয়ের আগে নারীদের সন্তান প্রসব সমাজের কাছে অপরাধ! যদিও বর্তমানে তারকারাই সমাজের এই স্টেরিওটাইপ ভেঙে দিচ্ছেন প্রতিনিয়ত। কারণ বলিউডের অনেক অভিনেত্রীই অন্তঃসত্ত্বা হওয়ার পর বিয়ের করেছেন। যার মধ্যে রয়েছেন, স্বরা ভাস্কর, আলিয়া ভাট, নেহা ধূপিয়া, ইলিয়ানা ডিক্রুজ প্রমুখ। যদিও ইলিয়ানা এখনও বিয়ে করেছেন কিনা তার নিশ্চয়তা নেই। তবে তিনি ছেলের বাবার পরিচয় জানিয়েছেন। দক্ষিণী ছবি থেকে তাঁর কেরিয়ার শুরু হলেও এই মূহুর্তে তিনি বলিউডের অন্যতম সুপারহিট নায়িকা। কিন্তু অভিনয় থেকে আপাততঃ বিরতিতে রয়েছেন। ছেলের সঙ্গেই সময় কাটাচ্ছেন। তাই অজয় দেবগনের পরবর্তী ছবি Raid 2- থেকে সরে দাঁড়ালেন ইলিয়ানা। তাঁর জুতোতে পা গলালেন বানী কাপুর।

ছবির প্রথম সংস্করণ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। অজয় দেবগন এবং ইলিয়ানা ডি’ক্রুজ অভিনীত ক্রাইম থ্রিলার ‘Raid’, সেই সময়ে সর্বাধিক আয় করেছিল। ছবিটি পরিচালনা করেছিলেন রাজকুমার গুপ্ত। এবং ছবিটি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত হয়েছিল। সম্প্রতি, নির্মাতারা ‘Raid 2’-এর প্রথম পোস্টার পোস্ট করে প্রতীক্ষিত সিক্যুয়ালটির ঘোষণা করেছেন। কিন্তু ছবির নায়ক অজয় দেবগন থাকলেও বদলাল ছবির নায়িকা। সম্প্রতি, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে, অভিনেত্রী বাণী কাপুর অজয় ​​দেবগন অভিনীত রেইড 2-এর নায়িকা। তিনি ইলিয়ানা ডি’ক্রুজকে প্রতিস্থাপন করছেন। এদিন ছবির সেট থেকে রবি তেজা এবং বাণীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে দেবগন লিখেছেন, “অভিযানে যোগদান…আমাদের নতুন সদস্য বাণী কাপুরকে দলে স্বাগতম! #Raid 2″।

অন্যদিকে জনপ্রিয় তেলেগু সুপারস্টার রবি তেজা ছবির শুভ মহরত থেকে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “নতুন সূচনা! #Raid2 আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।” ছবিতে অজয় ​​দেবগন আইআরএস অময় পট্টনায়কের ভূমিকাতেই অভিনয় করবেন। ছবিটির শুটিং হবে মুম্বাই, দিল্লি, রাজস্থান এবং উত্তর প্রদেশ জুড়ে। ‘Raid 2’ প্রযোজনা করেছেন যথাক্রমে ভূষণ কুমার, কুমার মঙ্গত পাঠক, অভিষেক পাঠক, এবং কৃষাণ কুমার। রেইড 2 ছাড়াও, দেবগনকে পরবর্তীতে ময়দান, শয়তান, সিংহম এগেন এবং ‘অরৌ মে কাহান দম থা’-তে দেখা যাবে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি