এবার ছোটপর্দায় অনুভব কাঞ্জিলাল, জুটি বাঁধছেন খেয়ালির সঙ্গে

প্রথমে টলিপাড়ার অন্দরে গুঞ্জন ছিল, বাংলা সিরিয়ালে প্রথমবার নায়ক হিসাবে দেখা যেতে চলেছে বড় পর্দার অভিনেতা অনুভব কাঞ্জিলাল কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবকিছুরই একটা শেষ আছে, শেষ নাহলে শুরু হবেনা, তাই সবকিছু শেষের একটা শুরু রয়েছে। যাই হোক, বর্তমানে টলিউডের ছোট পর্দা জুড়ে শুধুই একের পর এক ধারাবাহিক শেষ হওয়ার হিড়িক। সম্প্রতি আবারও মেগা সিরিয়ালে দেখা যাচ্ছে বড় পর্দার লোকজন কে। সুতরাং বাংলা টেলিপর্দার পরিবেশ এখন বেশ গরম। প্রথমে টলিপাড়ার অন্দরে গুঞ্জন ছিল, বাংলা সিরিয়ালে প্রথমবার নায়ক হিসাবে দেখা যেতে চলেছে বড় পর্দার অভিনেতা অনুভব কাঞ্জিলাল কে। এবার নাকি তাঁকেই দেখা যাবে ছোট পর্দার নায়ক হিসাবে। আর নায়িকা হতে চলেছেন ছোট পর্দার বেশ পরিচিত অভিনেত্রী খেয়ালি মণ্ডলকে।

যাকে এর আগে আপনারা স্টার জলসার ‘আলতা ফড়িং’ সিরিয়ালে দেখেছেন। জিমন্যাস্টিক-ধর্মী এই সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি খেয়ালিকে দুর্দান্ত জিমন্যাস্ট এবং নাচতেও দেখেছেন, হ্যাঁ সর্বগুনে নিপুণ এই অভিনেত্রী দীর্ঘ ৫ মাস পরে অবশেষে ফিরছেন। সূত্র বলছে, অনুভবের বিপরীতেই দেখা যাবে খেয়ালি মণ্ডলকে। অনুভব এবং খেয়ালি ছাড়াও এই সিরিয়ালে দেখা যাবে ধ্রুব সরকারকে। যিনি ‘মিঠাই’ সিরিয়ালে সোমের চরিত্রে অভিনয় করেছিলেন। খেয়ালির ‘আলতা ফড়িং’ গত মার্চে শেষ হয়েছে।

এরপর দীর্ঘ পাঁচ মাস পরে ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। জানা গিয়েছে, এই নতুন সিরিয়াল প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘স্ক্রিন প্লেয়ার্স’। শোনা যাচ্ছে, শ্রাবণ মাস কাটলেই সিরিয়ালের প্রোমোর শুট শুরু হবে। তবে এই বিষয়ে অনুভব কিছুই জানাননি, কারণ এই মুহূর্তে তিনি ‘বড়বাবু’ এবং ‘সাজঘর’ নামক দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির