এক ধাক্কায় কমে গেল অনুরাগীর সংখ্যা, মাথায় হাত সেলিব্রিটিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ধাক্কায় কমে গেল সেলিব্রিটিদের অনুরাগী সংখ্যা। কয়েক লক্ষ্য অনুরাগীর সংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র কয়েক হাজারে। বুধবার সকাল থেকেই টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ফেসবুক অ্যাকাউন্ট খুললেই চোখে পড়ছে এই ছবি। তবে শুধু টলিউডের অভিনেতা অভিনেত্রীদেরই নয় কমেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনুরাগীদের সংখ্যাও। এমনকি অনুরাগীর সংখ্যা কমেছে স্বয়ং ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গেরও (Mark zukerbarg)। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় অভিনেত্রী স্বস্তিকা দত্ত ফেসবুকে লেখেন, “চার লক্ষ অনুরাগী কমে গিয়ে শেষে কি না নয় হাজার? কারণটা কী?” পরে এক বেসরকারি সংবাদ সংস্থাকে অভিনেত্রী বলেন, “কারণটা ঠিক ধরতে পারছি না। হঠাৎ কেন এমন হল। তবে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে।” অন্যদিকে বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি জানান, “যাঁরা অনুরাগীর সংখ্যা নিয়ে খুবই চিন্তিত, তাঁদের জন্য সত্যিই সমস্যার। আমার কোনও দিনই মাথাব্যথা ছিল না তাই ভাবছি না”। আসলে বর্তমানে অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তা অনেকটাই নির্ভর করে সোশ্যাল মিডিয়ার কার অনুরাগীর সংখ্যা কত সেই বিচারে। যে তারকার যত বেশি অনুরাগী সেই তারকা প্রতি ফেসবুক পোস্ট পিছু তত বেশি টাকা পান। ফলে আচমকা অনুরাগীর সংখ্যা কমে যাওয়ায় চিন্তায় পড়েছেন তারকাদের একাংশ।

এই প্রসঙ্গে ফেসবুকের পক্ষ থেকে সংস্থার এক কর্মী জানিয়েছেন অনুরাগীর সংখ্যা একই আছে। বাইরে থেকে সেলিব্রিটিদের ফেসবুক অ্যাকাউন্টে অনুরাগীর যে সংখ্যাটি দেখা যাচ্ছে তা হল প্রতি দিন কত করে অনুরাগী বাড়ছে সেই সংখ্যা। কিন্তু যাঁর অ্যাকাউন্ট, তিনি নিজের অ্যাকাউন্ট খুললে আসল অনুরাগীর সংখ্যাই দেখতে পাবেন। একটি বেসরকারি সংবাদ সংস্থাকে ফেসবুকের ওই কর্মী আরও জানিয়েছেন গোটা বিষয়টাই ফেসবুকের একটি প্রচার পদ্ধতি। ‘মেটা’ হওয়ার পর থেকেই ফেসবুক নিত্য নতুন প্রচার পদ্ধতি অবলম্বন করে চলেছে। এর আগেও কখনও এরকম হয়েছে যে স্টেটাস কারা পছন্দ করছেন তা দেখা যায়নি। আবার কখনও ইনস্টাগ্রামের মতো রিলসে ভরে যেতে দেখা গিয়েছে ফেসবুক ফিড। এবার প্রচারের নতুন বিষয় হিসেবে কমছে সেলিব্রিটিদের অনুরাগীর সংখ্যা।

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের