বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

বক্সঅফিসে 'অবসেশন'-এর ঝড়ে মুখ থুবড়ে পড়ল বরণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং ম্রুণাল ঠাকুরের 'হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে মুখ থুবড়ে পড়ল বরণ ধাওয়ান, পূজা হেগড়ে এবং ম্রুণাল ঠাকুরের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’। দেশজুড়ে ছবির প্রচার চালিয়েও কোনও লাভ হল না। মূলধারার বলিউড বিনোদনমূলক সিনেমা হলেও বক্সঅফিসে তেমন বাজিমাত করতে পারছে না এই ছবিটি। মুক্তির দিন থেকেই একেবারে ব্যবসা করতে পারছে না ছবিটি। অন্যদিকে হলিউড চলচ্চিত্র হয়েও দেশীয় বক্সঅফিসে ঝড় তুলছে ‘অবসেশন’।

ভারতীয় প্রেক্ষাগৃহগুলিতে শো কম পেলেও বাজিমাত করছে হলিউড হরর ছবিটি। সপ্তাহান্তে বরুণের ছবিটি মাত্র ২৪ কোটি টাকা আয় করতে পেরেছিল, যা প্রত্যাশার চেয়ে দুর্বল। আর SACNILC-এর দেওয়া তথ্যানুযায়ী, সোমবার ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর আয় ছিল মাত্র ৩.৫০ কোটি টাকা। যা কিনা শুক্রবার, ছবির মুক্তির দিনের আয়ের থেকে অনেকটাই কম। সেদিন সাড়ে ৭ কোটি আয় করেছিল ছবিটি। অর্থাৎ ছবিটি একেবারে ব্যবসা করতে পারছে না।

প্রতিবেদন অনুযায়ী, বরুণের ছবির বাজেট ৬০ কোটি টাকার কম, তাই ধারণা, বক্সঅফিসে ছবিটি তার বাজেট তুলতে পারলেও ১০০ কোটিতে যেতে পারবে না। তবে হলিউডের সাইকোলজিক্যাল হরর ফিল্ম ‘অবসেশন’ ভারতে ভালো ব্যবসা করছে। মুক্তির ১১ দিনেই ছবিটি ভারতীয় বাজারে প্রায় ৪০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। যেখানে ‘অবসেশন’ -এর মাত্র ৩,২০০-এর কাছাকাছি শো পেয়েছে। আর বরুণের ছবি প্রায় ৮ হাজারের বেশি শো পেয়েছে। ‘অবসেশন’ -এর গতকাল সোমবারের সংগ্রহ ছিল ৩.৩০ কোটি টাকা। অর্থাৎ ১১ দিন পরে ছবিটি ৪০ কোটি টাকা মোট সংগ্রহ করেছে

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?