সুচিত্রা সেনের জন্মবার্ষিকীতে ওটিটি-তে মুক্তি পাচ্ছে তাঁর ১৬ টি ব্লকবাস্টার চলচ্চিত্র

তাই এবার সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষ্যে নবরূপে বাঙালির কাছে মহানায়িকাকে হাজির করছে ‘ক্লিক’। ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে সুচিত্রার একগুচ্ছ সুপারহিট ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তমকুমার এবং সুচিত্রা সেন বাঙালির ইমোশন। বাংলা সিনেমার অনন্য কিংবদন্তি। যাঁদের কোনও ব্যতিক্রম হয় না। বাংলা ইন্ডাস্ট্রির সেই ক্ষত কখনও পূরণ হওয়ার নয়। এককালে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে উত্তমকুমার এবং সুচিত্রা সেনের পর্যায়ে ফেলা হয়েছিল, কিন্তু তা দর্শক কখনই মনে করে না। উত্তম সুচিত্রা জুটি বাংলার অত্যন্ত গর্বের তারকা জুটি। মহানায়ক ‘ওগো বধূ সুন্দরী’ চলচ্চিত্রের সময়েই মারা গিয়েছেন। কিন্তু মহানায়কের মৃত্যুর পরেই নিজেকে আড়াল করে নেন সুচিত্রা সেন। মৃত্যুর আগে পর্যন্তও তাঁকে কেউ ঘরের বাইরে দেখেননি। এমনকী ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার নেওয়ার জন্যে দিল্লিতে যান নি। কারণ এই পুরস্কার নেওয়ার জন্যে সশরীরে উপস্থিত হতে হয়। যেহেতু তিনি নিজেকে আড়াল করে রেখেছিলেন দীর্ঘদিন তাই দিল্লিতে তিনি যেতে রাজি হননি। একপ্রকার প্রত্যাখ্যান করেন এই পুরস্কার। বাঙালি মননে উত্তম কুমার যদি আবেগের নাম হয়, তাহলে সুচিত্রা সেন রোম্যান্টিসিজমের প্রতীক। মহানায়কের মহা নায়িকা।

যার হাত ধরে বলা যায়, “এই পথ যদি না শেষ হয়…”। গত ৬ এপ্রিল ছিল সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। বর্তমানে চারিদিকে ওটিটি র রমরমা। কারণ সিনেমাহলে খুব কম মানুষই পা রাখেন, সময়ের অভাবে যাওয়া হয়না। তাই ইন্টারনেটের মাধ্যমে বাড়িতে বসেই যদি সিনেমা, সিরিয়াল দেখার সুযোগ থাকে, তাহলে তো কোনও কথাই নেই! আর ওয়েব প্লাটফর্ম গুলিতে একের পর এক নতুন ওয়েবসিরিজের রিলিজ দর্শকদের আরও ওয়েব দুনিয়ায় আকর্ষণ করছে। যাই হোক, উত্তম-সুচিত্রার আমলে ওয়েব প্লাটফর্ম তো দূরের কথা, ইন্টারনেটের বিষয়েই কেউ কিছু জানতেন না। তাই এবার সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষ্যে নবরূপে বাঙালির কাছে মহানায়িকাকে হাজির করছে ‘ক্লিক’। ৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে সুচিত্রার একগুচ্ছ সুপারহিট ছবি।

যার মধ্যে থাকবে, ‘ইন্দ্রাণী’, ‘একটি রাত’, ‘অগ্নিপরীক্ষা’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ওরা থাকে ওধারে’, ‘পথে হল দেরি’, ‘সবার উপরে’, ‘সাগরিকা’, ‘হার মানা হার’, ‘বিপাশা’, ‘শিল্পী’, ‘সাড়ে ৭৪’, ‘জীবনতৃষা’, ‘নবরাগ’, ‘সদানন্দের মেলা’ এবং ‘ঢুলি’। ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ ছবি দিয়ে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সুচিত্রা সেন। এরপর থেকেই তাঁর বর্ণাঢ্য কেরিয়ার, সফলতা, আজ তাঁকে রমা থেকে সুচিত্রা সেন বানিয়েছে। দর্শকদের নজরে তিন আজও মহানায়িকা। মুলত ১৯৫৩ সালের ‘সাড়ে চুয়াত্তর’ থেকেই তিনি রাতারাতি বাঙালির নয়নের মণি হয়ে ওঠেন। আর এই ছবিতেই তিনি প্রথমবার উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেন। ব্যস, রাতারাতি হয়ে যান তাঁরা হিট জুটি।

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের