‘অন্যের বর চুরি’র অভিযোগে হেনস্থার শিকার ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র

Share:

নিজস্ব প্রতিনিধি: সহ-অভিনেতার স্ত্রীর বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ আনলেন ওড়িয়া অভিনেত্রী প্রকৃতি মিশ্র। ভুবনেশ্বরের রাস্তায় তাঁকে লাঞ্ছিত করার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এর প্রতিক্রিয়া জানিয়ে প্রক্রুতি মিশ্র (PRAKRUTI MISHRA) নিজেই রবিবার একটি বিবৃতি শেয়ার করে বলেছেন যে, তাঁকে তাঁর সহ-অভিনেতা বাবুশান মোহান্তির (Babushaan Mohanty) স্ত্রীর দ্বারা লাঞ্ছিত হতে হয়েছে, বাবুশানের স্ত্রীর অভিযোগ, প্রকৃতি ও বাবুশানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বর্তমান।

ভিডিওটিতে দেখা গিয়েছিল যে, প্রকৃতির গাড়ি একজন মহিলা ধাওয়া করেছে। মহিলাটি তাঁর পিছনে ধাওয়া করলে, শেষমেশ প্রকৃতি গাড়ি থেকে নামতে সক্ষম হন। আর এই ভিডিওটি করেছেন ওখানে উপস্থিত কোনো দর্শক। ওই মহিলাই হলেন অভিনেতা বাবুশানের স্ত্রী। রীতিমতো অভিনেত্রীর উপর হামলা করেছিলেন ওই মহিলা। এই হামলার কথা প্রকৃতি মিশ্র গতকাল মধ্যরাতে একটি ইনস্টাগ্রামে পোস্ট করে উল্লেখ করেছেন, “প্রতিটি গল্পের দুটি দিক রয়েছে। দুর্ভাগ্যবশত, আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে লোকেরা কিছু শোনার আগে মহিলাদের দোষ দেয়। আমি এবং আমার সহ-অভিনেতা বাবুশান উৎকল অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই যাচ্ছিলাম। ঠিক সেই সময় বাবুশানের স্ত্রী কিছু গুন্ডা নিয়ে নিজের স্বামীকে হেনস্থা করতে থাকে এবং সঙ্গে আমাকেও শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করতে থাকে। বাবুশানের স্ত্রীর এমন আচরণ আমার কাছে গ্রহণযোগ্য নয়।”

তিনি ওই মহিলার ক্ষমতায়ন নিয়েও একটি পোস্ট করে জানিয়েছেন, “এই সোসাইটিতে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ আমাকে এরকম হয়রানির মুখোমুখি হতে হল। আমি মনে করি আমার কাজ, আমার লক্ষ্য নারীর ক্ষমতায়ন অর্জনের জন্য আমাকে আরও কিছু করতে হবে।’ তবে অভিনেত্রীর এই পোস্টের নিচে একজন কমেন্ট করে বলেছেন, “হ্যাঁ, অন্য নারীর স্বামীকে চুরি করে ক্ষমতায়ন হচ্ছে।” এর এর উত্তরে প্রকৃতি বলেছেন, “আমি আশা করি, আপনার যদি যথেষ্ট মস্তিষ্ক থাকত, তাহলে আপনি যে কাউকে এত দ্রুত বিচার করতে পারতেন না।”

 

অন্যদিকে এই বিষয়ে বাবুশান একটি ভিডিওতেও ব্যাখ্যা করেছেন, “আপনারা সবাই অবশ্যই আমার ভাইরাল ভিডিওগুলি দেখেছেন। তবে, আমি উৎকল দিবস উদযাপনে অংশ নিতে চেন্নাই এসেছি এবং আর এই অনুষ্ঠানে প্রকৃতি মিশ্রকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি এখানে আমার ছবির প্রচার করতে এসেছি, এই ছবিতে আমার বিপরীতে প্রকৃতি কাজ করছে, আমরা একটি নতুন ছবির ঘোষণা করতে প্রস্তুত, কিন্তু এতে আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠেনি।আমি জানতাম না যে আমার পরিবার এই নিয়ে ঝামেলার সৃষ্টি করবে। যদি আমার পরিবারের সমস্যা থাকে তবে আমি আর তাঁর সঙ্গে ছবি করব না। যদি প্রয়োজন হয়, আমি ভবিষ্যতেও অন্য কোনো নায়িকার সঙ্গে কাজ করব না।”

সম্প্রতি, প্রকৃতি হ্যালো আরসি-র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। তিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক বিট্টি বিজনেস ওয়ালিতেও অভিনয় করেছেন।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী