বৈষ্ণোদেবী মন্দিরের পাশে হোটেলে মদ্যপান করে বিপাকে সমাজপ্রভাবী ওরি

বলিউডের সমাজকর্মী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি ওরফে ওরহান অবত্রামণি বিপাকে পড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউডের ‘সেলফি কুমার’ ওরি ওরফে ওরহান অবত্রামণি এবার আইনী বিপাকে। কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরের পাশের হোটেলে দেদার মদ্যপানের অভিযোগে ওরি এবং সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, তাঁরা বৈষ্ণো দেবীর বেস ক্যাম্প কাটরার একটি হোটেলে রাতভর মদ্যপান করেছেন। আইন অনুসারে, কাটরায় মদ বিক্রি, মদ রাখা এবং মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই রাতভর কাটরার একটি বিলাসবহুল হোটেলে মদ্যপান করেছেন ওরি-সহ আরও সাত ব্যক্তি। সোমবার কাটরা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ওরির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ১৫ মার্চ ওররি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যেখানে একটি বেসরকারি হোটেলে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় ওরিকে। ভিডিওতে একটি মদের বোতল স্পষ্ট ছিল। আর দিনটা ছিল হোলির দিন। সুতরাং বোঝাই যায়, হোলি উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাতভর মদ্র পার্টি করেছেন ওরি। ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াতে তিনি ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছেন।

এই বিষয়ে, জম্মু-কাশ্মীরের পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছেন, ‘দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে সোশ্যাল মিডিয়া প্রভাবী তথা সেলিব্রিটিদের ঘনিষ্ঠ বন্ধু ওরি – সহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাঁরা হিন্দুদের ধর্মীয় অনুমভূতিতে আঘাত করেছেন তাঁদের অবিলম্বে গ্রেফতার করা হবে। ১৫ মার্চ কাটরা পুলিশ একটি অভিযোগ পেয়েছিলেন। যেখানে উল্লেখ করা হয়েছিল যে, একটি হোটেলে কিছু মদ্যপান করে কাশ্মীরের আইন লঙ্ঘন করেছে। এরপরেই ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইন অনুসারে, কাটরায় মদ বিক্রি, মদ রাখা এবং মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই আইন সবার জন্যে সমান। অভিযুক্তদের নাম, ওরহান অবত্রামণি, দর্শন সিং, পার্থ রায়না, হৃতিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি। তাঁরা কাটরার আনাস্তাসিলা আরজামাস্কিনা হোটেল প্রাঙ্গণে মদ্যপান করেছিলেন বলে অভিযোগ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের আগেই অনেকবার সাবধান করা হয়েছিল যে মাতা বৈষ্ণো দেবী মন্দিরের কাছাকাছি হওয়ায় হোটেল প্রাঙ্গণে মদ্যপান এবং আমিষ খাবার গ্রহণ নিষিদ্ধ। কিন্তু তাও তাঁরা শোনেন নি। বিষয়টির গুরুত্ব দেখে, রিয়াসির সিনিয়র পুলিশ সুপার পরমবীর সিং দোষীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। ধর্মীয় স্থানে মানুষের অনুভূতিতে আঘাত করে এমন কোনও কার্যকলাপ সহ্য করা হবে না।’

ওরি কে?

ওরি একজন সোশ্যাল মিডিয়া তারকা। ফ্যাশন স্টেটমেন্ট এবং বি-টাউন সেলিব্রিটিদের সঙ্গে বন্ধুত্বের কারণে তিনি সবসময় লাইমলাইটে থাকেন। তারকা সন্তানদের সঙ্গে সবসময় পার্টি করেন তিনি। যা সবসময় আলোচনা থাকে। এছাড়াও জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, খুশি কাপুর ছাড়াও আম্বানি পরিবারের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক রয়েছে।

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি