৭ বছর পর বলিউডে কামব্যাক পাকিস্তানি গায়ক আতিফ আসলামের

এদিকে ২০২৩ সালের বিশ্বকাপে খেলার জন্যে পাকিস্তানিদের ভারতে ফের আসতে হয়, এরপরেই সে দেশের বিনোদন মহলে তারকাদের দিয়েও কাজ করার অনুমতি দেওয়া হোক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাক্কা ৭ বছর পর ভারতবাসী ফের শুনতে পারবেন পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কন্ঠের নতুন গান। ভারতীয় চলচ্চিত্রে ফের গাইতে চলেছেন প্রখ্যাত গায়ক আতিফ আসলাম। ভালোবাসার গানগুলিতে তাঁর কন্ঠের যাদুতে পাগল হয়ে যেত সবাই, কিন্তু পাক্কা ৮ বছর পাকিস্তানিদের জন্যে ভারতের দরজা বন্ধ হয়ে যায়। আমজনতা তো দূর, ক্রিকেট মহলে হোক বা কোনও শিল্পমহলে কোথাও কোনও তারকা দের ভারত প্রবেশের অনুমতি ছিল না। এমনকি শাহরুখ-মাহিরার ‘Raees’-এও প্রচার করতে পারেননি পাকিস্তানি নায়িকা মাহিরা খান। পুলওয়ামা attack-এর পরেই পাকিস্তানিদের জন্যে ভারতের দরজা বন্ধ হয়ে যায়। যদিও দেশে আসলেও কোনও শিল্পে যোগ দিতে পারেননি সে দেশের তারকারা।

এদিকে ২০২৩ সালের বিশ্বকাপে খেলার জন্যে পাকিস্তানিদের ভারতে ফের আসতে হয়, এরপরেই সে দেশের বিনোদন মহলে তারকাদের দিয়েও কাজ করার অনুমতি দেওয়া হোক। বম্বে হাইকোর্ট রায়ও দিয়েছে বিনোদন মহলে পাকিস্তানি তারকাদের ভারতে কাজের অনুমতি দেওয়া হোক। এরপরই মিলল সুখবর! দীর্ঘ সাত বছর পর বলিউডে ফিরতে চলেছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। ২০১৬ সালে উরি সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচ্চিত্র শিল্পে কাজ করা নিষিদ্ধ করা হয়েছিল। বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইডের একটি প্রতিবেদন অনুসারে, ‘দিল দিয়া গ্যালান’ গায়ক ৯০-এর দশকের লাভ স্টোরি শিরোনামের আসন্ন ছবিতে গাইতে চলেছেন, যেটি পরিচালনা করছেন অমিত কাসারিয়া।

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন অধ্যয়ন সুমন ও দিভিতা রাই। প্রেমের গল্পের প্রযোজক এবং পরিবেশক, হরেশ সাঙ্গানি এবং ধর্মেশ সাঙ্গানি বলেছেন, ‘আতিফ আসলামের জন্য ৭-৮ বছর পর ফিরে আসা খুবই আশ্বাসের বিষয়। আমরা খুব খুশি কারণ তিনি আমাদের চলচ্চিত্র ‘৯০ দশকের প্রেমের গল্পে প্রথম গানট গাইতে চলেছেন। আতিফ আসলামের ভক্তরা খুব রোমাঞ্চিত হবেন। আমাদের ছবির মাধ্যমে তিনি বলিউডে কামব্যাক করতে চলেছেন।” ছবির নির্মাতারাও প্রকাশ করেছেন যে, গায়ক তাদের ছবিতে একটি গান গাইছেন। আতিফ আসলাম ২০০৩ সালে ‘জল’ নামের জনপ্রিয় ব্যান্ডের মাধ্যমে তার সংগীত যাত্রা শুরু করেছিলেন। আতিফ বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড ট্র্যাকের মধ্যে রয়েছে পেহলি নজর মে, বাখুদা তুমি হো, তু জানে না, জিনা জিনা, ম্যায় রং শরবতোন কা, সহ।

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?