পুজো কাটতেই হিন্দি ছবির শুটিংয়ে ব্যস্ত টলিউড অভিনেতা পরমব্রত

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যাস্ত নায়কের নাম পরমব্রত চট্টোপাধ্যায়(Parambrata Chattopadhay) । বলিউড এবং টলিউড উভয় ক্ষেত্রেই সমান তালে কাজ করে চলেছেন তিনি। পুজোতেই মুক্তি পেয়েছে তাঁর ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ছবি “বৌদি ক্যান্টিন”। এরইমধ্যে হিন্দি ছবি নোটারির শুটিং শুরু করতে চলেছেন পরমব্রত। ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী গীতা বসরা। দীর্ঘ প্রায় ৬বছর পর এই ছবিতে কামব্যাক করছেন অভিনেত্রী গীতা বসরা। ছবিটি পরিচালনা করছেন কন্নড় পরিচালক পবন ওয়াদেয়ার’। ছবিটির প্রথম অংশের শুটিং হবে উদয়পুরে এবং পরবর্তী অংশের শুটিং হবে মুম্বইতে। 

ছবিতে একজন সৎ আইনজীবীর ভুমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়, যিনি কোনো পরিস্থিতিতেই মিথ্যা বলেন না। কি করে ওই আইনজীবী নিজের নৈতিক বিশ্বাসকে বজায় রেখে সৎ ভাবে সমস্ত পরিস্থিতির মোকাবিলা করেন সেই গল্পই বলবে এই ছবি।  পরিচালক পবন ওয়াদেয়ারের মতে পরমব্রত কে প্রথম দেখেই মনে হয় তিনি একজন সৎ মানুষ। পরমের এই ইনোসেন্ট লুকের জন্যই তাকে এই চরিত্রে সুন্দর ভাবে মানিয়ে গেছে। 

প্রসঙ্গত ইতিমধ্যেই পরমব্রত চট্টোপাধ্যায় তার পরবর্তী ছবি, অরিন্দম ভট্টাচার্য পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘শিবপুর’-এর শুটিং শেষ করেছেন।  এই ছবিতে অভিনেতাকে একজন শীর্ষ পুলিশ কর্তা হিসাবে দেখা যাবে। পাশপাশি ওয়েব সিরিজ মুম্বাই ডায়েরিজ-এর দ্বিতীয় সিজনেরও একটি গুরুত্বপূর্ণ অংশে অভিনয় করছেন তিনি।  সুধীর মিশ্রের পরিচালনায় তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতেও দেখা যাবে অভিনেতাকে।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের