দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মা হওয়ার আগে বউয়ের সাজে পরীমণি

নিজস্ব প্রতিনিধি: কর্তব্য থেকে অবিচল। সন্তান সম্ভবা তাও নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। গত সপ্তাহে সকলকে চমকে দিয়ে পরী জানান তিনি মা হতে চলেছেন। তাই দেড়বছর শুটিং-এর কাজ থেকে বিরত থাকবেন। আর তাতেই মাথায় হাত পড়ে যায় প্রযোজকদের। কারণ পরীমণির হাতে রয়েছে একাধিক ছবির কাজ। করোনার কারণে কিছুদিন থমকে ছিল। কিন্তু অর্ধেক শুটিং সেরে ফের দেড়বছর প্রজেক্ট পিছিয়ে দিলে আখেরে আর্থিক ক্ষতি হবে প্রযোজকদের। তাই সেই কথা মাথাতে রেখেই পরীমণি দায়িত্ব পালন করলেন। শ্যুটিং ফ্লোরে ফিরলেন। বাকি থাকা সমস্ত ছবির কাজ করবেন বলেই জানিয়েছেন ওপার বাংলার ‘সুন্দরী’ নায়িকা।

আর সেই শুটিং করতে গিয়েই বউ সাজলেন পরীমণি। গত ১৪ জানুয়ারি ‘কাগজের বউ’ ছবির বাকি থাকা অংশের শ্যুটিং সারতেই গাজীপুর ছুটি রিসোর্ট-এ যান পরী। মাহবুবা শারমিন প্রযোজিত চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’ চলচ্চিত্রের সংলাপ নির্ভর একটি মাত্র দৃশ্যই বাকি ছিল। সে দৃশ্য করতে বউ-এর সাজে হাজির ছিলেন পরী। এছাড়াও তাঁর অভিনীত ‘মা’ ছবির শেষাংশের শুটিং ২২ জানুয়ারি শেষ করবেন পরীমণি। রয়েছে ‘প্রীতিলতা’ ছবির কাজ। যার শুটিং মার্চের মধ্যে শেষ করে লম্বা বিরতি নেবেন সন্তানের খাতিরেই। এর মাঝেই চিকিৎসার জন্য কলকাতায় আসার কথা পরীর।

পরীমণি জানিয়েছেন, শুধুমাত্র প্রযোজকদের আর্থিক ক্ষতির কথা মাথাতে রেখেই এই বাকি থাকা শুটিং গুলি সেরে ফেলছেন চটপট। এরপর নিজের সন্তানের প্রতি গুরুত্ব দেবেন।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ