পরিচারিকাকে মারধর নিয়ে মুখ খুললেন পরীমণি, কী সাফাই ঢাকাই সুন্দরীর?

অভিনেত্রীর ১ বছরের দত্তক কন্যার দেখাশোনা করতেন পিঙ্কি আক্তার নামে ওই পরিচারিকা। এবার এই ব্যাপারে মুখ খুললেন পরীমণি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ প্রেম, ভালবাসা, বিয়ে, সবটা নিয়েই বিতর্কিত ঢালিউড কুইন পরীমণি। পেশাগত থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সক্রিয় পরিমণি। ১৬ মিলিয়ন অনুরাগী রয়েছে তাঁর ফেসবুকে। বর্তমানে নতুন প্রেম নিয়ে চর্চায় রয়েছেন পরীমণি। এবার তাঁর বিরুদ্ধে পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠল। গতকাল অভিনেত্রীর পরিচারিকা এই বিষয়ে ঢাকার ভাটরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিনেত্রীর ১ বছরের দত্তক কন্যার দেখাশোনা করতেন পিঙ্কি আক্তার নামে ওই পরিচারিকা। এবার এই ব্যাপারে মুখ খুললেন পরীমণি। জানা গিয়েছে, গতকাল পরীমণির বিরুদ্ধে ভাটরা থানায় অভিযোগ দায়ের করেন পিঙ্কি।

তাঁর অভিযোগ, একমাস আগে কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে তিনি পরীমণির বাড়িতে নিযুক্ত হয়ে ছিলেন। তাঁর ওপর পরীমণির মেয়ের দেখাশোনার দায়িত্ব ছিল। দু’ঘণ্টা পরপর বাচ্চাটিকে খাওয়ানোর দায়িত্ব ছিল। সেই নিয়ম মেনেই কাজ করতেন পিঙ্কি। কিন্তু বাচ্চা দেখাশোনার নামে তাঁকে দিয়ে বাড়ির অন্যান্য কাজও করাতেন পরীমণি। অভিযোগ, ঘটনার দিন খাবার খাওয়ানোর কিছুক্ষণ পরেই কান্নাকাটি জুড়ে দেয় পরীমণির মেয়ে। এরপর তিনি তার জন্য দুধ তৈরি করতে গিয়েছিলেন। এরপর আচমকাই পরীমণি চিৎকার চেঁচামিচি শুরু করে দেন এবং তাঁর গায়ে হাত তোলেন। মারধরের ফলে চোখে আঘাত পেয়েছেন পিঙ্কি।

এ ঘটনার পর গতকাল রাত পৌনে দুটো নাগাদ ফেসবুক লাইভে এসে পরীমণি বলেন, ‘আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝতে পারবেন যে, কোনও আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হল আমার কর্মচারীদের নিয়ে। বিভিন্ন বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করি আমি। মাদার্স ডে, ফাদার্স ডে যা–ই বলুন না কেন, আমি তাদের নিয়েই থাকি সবসময়। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি না আমার বাড়িতে কাজে ঢুকেছে, সে আমার বিরুদ্ধে নানা অভিযোগ আনতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী না। তাঁর অভিযোগের ভিত্তিতে আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাইছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল। আমি মিডিয়া ট্রায়ালের শিকার। আমরা কি একটু অপেক্ষা করতে পারতাম না। তারা আমাকে এ ভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করল, যেভাবে তাঁর ইন্টারভিউ করা হল, তা অন্যায়। তার মানে কি আমরা মিডিয়াকর্মী হয়ে তাকে প্রিভিলেজ (বেশি সুবিধা) দিচ্ছি না? যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সঙ্গে সঙ্গে এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা নয়, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি হওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন?’ জানা গিয়েছে, গতকাল রাত ন’টা নাগাদ অভিনেত্রীর বাড়িতে পুলিশ হানা দিয়েছিল। পুলিশ তাঁর বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন। অন্যদিকে অভিনেত্রী র বিরুদ্ধে অভিযোগ করা পরিচারিকা এখন হাসপাতালে ভর্তি।

নদীর চর দখল করে বেআইনি রিসর্ট! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?