‘আগে ছবি দেখুন তারপর মন্তব্য করুন’: এ আর রহমান

গান্ধী এবং গডসে উভয়েই নির্ভীক মানুষ ছিলেন। গান্ধীকে হত্যার পর তাঁর পরিণতি নিয়ে ভীত ছিলেন না গডসে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ৯ বছর পর ফিরে আসা রাজকুমার সন্তোষী পরিচালিত ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ ছবিটি নিয়ে বিতর্ক এক্কেবারে তুঙ্গে পৌঁছেছে। এমনকি পরিচালক প্রাণনাশের হুমকিও পেয়েছেন। ছবিটি যাতে দেশে মুক্তি না পায়, সেই হুমকিও দেওয়া হয়। আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে গোটা দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘গান্ধি গডসে: এক যুদ্ধ’। এই ছবির মাধ্যমেই দীর্ঘ নয় বছর বাদে ফের বড়পর্দায় ফিরছেন ‘দামিনী’, ‘ঘায়েল’ সহ বলিউডকে বহু সুপারহিট ছবি উপহার দেওয়া রাজকুমার সন্তোষী। ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিতর্ক শুরু হয়েছে। ছবিতে মহাত্মা গান্ধিকে ছোট করে দেখিয়ে তাঁর হত্যাকারী নাথুরাম গডসকে বড় করে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলেছে বেশ কয়েকটি সংগঠন।

ছবিটির গানে সুর করেছেন কিংবদন্তি মিউজিক কম্পোজার এ আর রহমান। মঙ্গলবার ছবির প্রচার ইভেন্টে গিয়ে ছবির বিষয়ে মুখ খুললেন রহমান। জানালেন, এটা দুর্ভাগ্যজনক যে, লোকেরা সিনেমা দেখার আগেই তার বিচার করে নিচ্ছে। মঙ্গলবার ছবিটির প্রচারমূলক অনুষ্ঠানে রহমান আরও বলেন, “তাঁরা কেউ ছবিটি এখনও দেখেননি, তার আগেই ঝামেলা শুরু হয়েছে।” উল্লেখ্য, রাজকুমার সন্তোষী সম্প্রতি মুম্বই পুলিশের কাছে সুরক্ষা চেয়ে একটি চিঠি লিখেছিলেন। চলচ্চিত্রের একটি প্রচারমূলক ইভেন্ট ব্যাহত হওয়ার পরে, কিছু লোক কালো পতাকা নেড়ে স্লোগান দেয়। বৃহস্পতিবার সন্তোষী অবশ্য প্রচার ইভেন্টে বলেছেন, তিনি কিছুতেই ভয় পান না।

সন্তোষী বলেন, “গান্ধী এবং গডসে উভয়েই নির্ভীক মানুষ ছিলেন। গান্ধীকে হত্যার পর তাঁর পরিণতি নিয়ে ভীত ছিলেন না গডসে। আমি যখন এই দুই নির্ভীক মানুষকে নিয়ে সিনেমা বানাচ্ছি, তখন ভয় পাব কী করে? আমি হুমকির বিষয়ে চিন্তা করি না কিন্তু আমার ঘনিষ্ঠরা জোর দিয়েছিলেন যে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তাই, আমি মুম্বাই পুলিশকে সুরক্ষার জন্য অনুরোধ করেছি।” অন্যদিকে এ আর রহমান বলেন, লোকেরা সিনেমা না দেখেই সিনেমার উপর বিশ্বাস হারিয়ে ফেলছে। সন্তোষী আরও বলেন, “আমরা আগে ছবিটিকে গান্ধী জয়ন্তীতে মুক্তি দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু যেহেতু পোস্ট প্রোডাকশন সময় নিচ্ছিল তাই আমরা অনুভব করেছি ২৬ জানুয়ারি সঠিক তারিখ হবে ছবিটি মুক্তির জন্যে, কারণ ৩০ জানুয়ারী তাঁকে হত্যা করা হয়েছিল।”

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের