মা হতে চলেছেন অভিনেত্রী পুণম পাণ্ডে, বেবি বাম্প আসল নাকি নকল? বিভ্রান্ত নেটমহল

এছাড়া মাঝে মধ্যে বেফাঁস মন্তব্য করেও সংবাদের শিরোনামে এসেছেন অভিনেত্রী। তবে এবার তাঁকে অন্য চর্চা। মা হতে চলেছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: খোলামেলা পোশাক হোক বা নিজেকে মৃত বানিয়ে হোক, সবসময় চর্চায় থাকতে ভালবাসেন নীল ছবির নায়িকা পুণম পাণ্ডে। বছর দুয়েক আগে আচমকাই সামনে এসেছিল, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানেন, মারা গিয়েছেন পুণম পাণ্ডে। যা সকলকে অবাক করে দিয়েছিল। তিনি কবে থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, সেটাই ভাবাচ্ছিল ভক্তদের। যদিও এই ঘটনা ছিল ভুয়ো। একটি বিজ্ঞাপনের প্রচারের জন্য এবং আলোচনায় আসার জন্যে তিনি নিজেকে মৃত্যুর প্রচার করেছিলেন। এই কারণে তখন ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন পুণম পাণ্ডে। এছাড়া মাঝে মধ্যে বেফাঁস মন্তব্য করেও সংবাদের শিরোনামে এসেছেন অভিনেত্রী। তবে এবার তাঁকে অন্য চর্চা। মা হতে চলেছেন অভিনেত্রী। বেবি বাম্পের কয়েকটি ছবি শেয়ার করে আবারও নেটপাড়ার আলোচনায় এলেন পুণম। ছবিগুলিতে তাঁকে বেবি বাম্প প্রদর্শন করতে দেখা গিয়েছে, যা নিয়ে আবারও জল্পনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) অভিনেত্রী কোনও ক্যাপশন ছাড়াই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিগুলি পোস্ট করেন এবং কমেন্ট সেকশনে শিশু, দুধের বোতল ও গর্ভবতী নারীর ইমোজি দেন। ছবিগুলির মধ্যে একটি তে অভিনেত্রীকে বেবি বাম্পসহ হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে। আর অভিনেত্রীর এই পোস্টে অনেকেই অবাক হয়েছে। কারণ এর আগে পুনম গর্ভধারণের বিষয়ে কোনও ইঙ্গিত দেননি। যা নেটিজেনদের বিভ্রান্তি আরও বাড়িয়েছে। কয়েক সপ্তাহ আগেই মুম্বইয়ে দেখা গিয়েছিল পুণমকে, যেখানে তাঁর শরীরে গর্ভাবস্থার কোনও ইঙ্গিত ছিলনা। এর ফলে বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ছবিগুলির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, আলোচনায় আসার জন্যে আবারও তিনি নকলের আশ্রয় নিয়েছেন। অনেকে বলেছেন AI দিয়ে অভিনেত্রী তাঁর বেবি বাম্প বানিয়েছেন। ছবিটির নিচে খুব স্পষ্টভাবে লেখা আছে যে এটি এআই দিয়ে তৈরি, কিছু মানুষ যে কী বোকা হতে পারে!

 

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

২০২৪ সালের ফেব্রুয়ারিতে, পুনম তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ছিলেন, যেখানে দাবি করা হয়েছিল, অভিনেত্রী জরায়ুমুখের ক্যান্সারে মারা গিয়েছেন। তার, একদিন পরেই তিনি পুনরায় আবির্ভূত হন। জানান যে, তাঁর এই ঘোষণাটি জরায়ুমুখের ক্যান্সার এবং এর টিকা সম্পর্কে সচেতনতা বাড়ানোর প্রচারের অংশ ছিল। ব্যক্তিগত জীবনে, পুনম ২০২০ সালে স্যাম বোম্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে, গোয়ায় মধুচন্দ্রিমা চলাকালীন শ্লীলতাহানি, হুমকি এবং আক্রমণের অভিযোগের পর তাঁর বিয়ে ভেঙে যায়। জানা যায়, মাথায়, চোখে এবং মুখে আঘাত পাওয়ার পর সেই সময় তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। এরপর আর কোনও সম্পর্কে জড়াননি ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।কাজের ক্ষেত্রে, পুনমকে শেষবার ALTBalaji-র শো ‘Honeymoon Suite Room No. 911’-এ দেখা গিয়েছিল।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের