দাদু-নাতনি এবার এক ফ্রেমে

য়েল লাইফের দাদু নাতনি পরাণ বন্দ্যোপাধ্যায় ও পৃথা বন্দ্যোপাধ্যায়কে এবার রিল লাইফে দেখতে পাবেন দর্শক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রিয়েল লাইফের দাদু নাতনি পরাণ বন্দ্যোপাধ্যায় ও পৃথা বন্দ্যোপাধ্যায়কে এবার রিল লাইফে দেখতে পাবেন দর্শক। অর্ণব মিদ্যার পরিচালনায় তাঁর আগামী ছবি ‘অ্যান্থলজি’তে  কাজ করতে চলেছেন দাদু ও নাতনি। ছবিতেও তাঁরা দাদু নাতনির চরিত্রেই থাকবেন। পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এই ছবিতে দেখা যাবে লিলি চক্রবর্তীকে। এছাড়াও রয়েছেন এই ছবিতে জিতু কামাল। ছবিতে দেখা যাবে জিতুকে পৃথার বাবার চরিত্রে। 

এই ছবিতে দাদু-নাতনি অর্থাৎ পরাণ বন্দ্যোপাধ্যায় ও পৃথা বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে কাজ করার সুযোগ কীভাবে হল তা জানতে ইচ্ছা হতেই পারে অনেকের। এপ্রসঙ্গে সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে পড়াশোনা শেষে দাদুর ঘরে নাকি খানিক ঢুঁ মারেন নাতনি পৃথা। এমনই একদিন দাদুর ঘরে সে এলে দেখা হয়ে যায় ডিরেক্টর সাহেবের সঙ্গে। পরিচালক নাকি সেদিন চিত্রনাট্য শোনাতে এসেছিলেন। ছোট্ট পৃথাকে দেখে বেশ লাগে পরিচালকের। যেই ভাবা সেই কাজ পৃথার মা বাবার সঙ্গে কথা বললে তাঁরাও আপত্তি করেন না। ব্যাস, সেখান থেকেই শুরু হল পৃথার পর্দায় পদার্পণ। তাও আবার নিজের দাদুর সঙ্গে।

নাতনি প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অভিনয়ের প্রতি তাঁর নাতনির বেশ আগ্রহ। বাড়িতে নাটকের মহড়া হলে তাও মন দিয়ে সে দেখে। এবার এই একরত্তির অভিনয় জগতে এমন শুভ সূচনাতেও বেশ আপ্লুত দাদু পরাণ বন্দ্যোপাধ্যায়।

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি