‘রাজকে আমার জীবন থেকে ছুটি দিলাম’, বছরের শেষ দিনে সংসার ভাঙলেন পরীমনি

চলতি বছর ২২ জানুয়ারি নায়ক শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনাই সত্যি হল। বছরের শেষের দিনেই স্বামী শরিফুল রাজের সঙ্গে সংসার জীবনে ছেদ টানার সিদ্ধান্ত নিলেন পরীমনি। শুক্রবার রাতে গভীর ঘুমে মগ্ন যখন অধিকাংশ দেশবাসী তখই সংসার ভাঙার ইঙ্গিত দিয়ে এক পোস্ট করেছেন ঢাকাই সিনেমার বিতর্কিত নায়িকা। রাত ১২টা বেজে ৪৩ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ওই পোস্টে পরীমনি লিখেছেন, ‘’হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’

ফেসবুকে গভীর রাতে দেওয়া পরীমনির ওই ইঙ্গিতপূর্ণ পোস্ট নিমিষেই ভাইরাল হওয়া যায়। সংবাদমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলেও কোনও উত্তর দেননি ঢাকাই সিনেমার বহুল চর্চিত নায়িকা। এমনকী স্ত্রীর এমন পোস্ট নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি নায়ক শরিফুল রাজও। যদিও তাঁর ঘনিষ্ঠদের দাবি, পরীমনির পাগলামি থেকে মুক্তি পেয়ে খুশি ‘পরাণ’ ছবির নায়ক। কেননা, বিয়ের পর থেকেই রাজের জীবন থেকে সুখ কেড়ে নিয়েছিলেন পরিমনি।

গত বছর ১৭ অক্টোবর চুপিসাড়ে বিয়ে সেরেছিলেন নায়ক শরিফুল রাজ ও নায়িকা পরীমনি। কিন্তু চলতি বছরের ১০ জানুয়ারি তাঁরা বিয়ের কথা ঘোষণা করেন। চলতি বছরের ২২ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। ১০১ টাকা দেনমোহরে পরী-রাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গত ১০ অগস্ট পরীমনির কোল আলো করে আসে সন্তান। তার নাম রাখা হয় শাহীম মুহাম্মদ রাজ্য। কিন্তু গত মাসখানেক ধরেই রাজ-পরীর সংসারে ভাঙনের সুর শোনা গিয়েছিল। গত ৯ নভেম্বর রাতে পরীমনি তার ফেসবুকে এক স্ট্যাটাসে রাজ ও নায়িকা বিদ্যা সিনহা মিমের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। গত ২২ ডিসেম্বর পরীমনি তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। ছবিতে পরীকে হাতের আঙুলে ব্যাথা পাওয়ার মতো অবস্থায় দেখা যায়। সেই ছবির নিচে পরী ক্যাপশন দিয়েছিলেন ‘গিফট’। যদিও বিশ্বকাপের সময়ে দুজনকে অন্য মেজাজে দেখা গিয়েছিল।

SSC-র সংশোধিত প্যানেলে বিতর্ক, ২৬ হাজার নিয়োগ নিয়ে ফের মামলা কলকাতা হাই কোর্টে

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

মাছের ঝোলে একঘেয়েমি? বানিয়ে নিন ঝালঝাল পমফ্রেট বেগুন বাহার

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো

‘তিলোত্তমা বিচার পাবেই, আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, আর জি করে বললেন মুখ্যমন্ত্রী

বারবার তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ, অবশেষে জঙ্গি সন্দেহে বিহার থেকে গ্রেফতার মজিবুর

ফ্ল্যাটে প্রেমিকার সঙ্গে অন্তঃরঙ্গ চিকিৎসক! প্রতিবাদ করতেই হবু স্ত্রীকে ধর্ষণ-মারধর, তারপর…

স্বাদে অতুলনীয়! আজই রেঁধে ফেলুন ছোট চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ঘণ্ট

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২