ফেসবুক অ্যাকাউন্টে ‘নগ্ন’ ছবি পোস্ট, ফের বিতর্কে নোবেল

স্বাভাবিক ভাবেই গায়কের পেজে এমন সব নগ্ন ছবি-ভিডিও দেখে তাজ্জব হয়ে যান অনেকেই, এরপরই তাঁকে নিয়ে শুরু হয় হাসিঠাট্টা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের চর্চিত গায়ক মাইনুল আহসান নোবেল। ২০১৯ সালে বাংলার বিখ্যাত মিউজিক রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে অংশগ্রহণ করে এপার বাংলাতেও বেশ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। জিততে না পারলেও বিচারকদের কাছেও বেশ প্রশংসা পেয়েছিল তাঁর কন্ঠ। কিন্তু তারপর থেকে কলকাতায় আর তাঁকে দেখা যায়নি। বাংলাদেশে তাঁর এককালে নাম-ডাক থাকলেও এখন আর নেই, নিজের দোষেই খ্যাতি নষ্ট করেছেন নোবেল। কখনও মদ্যপ অবস্থায় বৌকে মারধর, আবার কখনও বেফাঁস মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে উঠছেন নোবেল। আবার কখনও কনসার্টে গিয়ে মদ্যপ অবস্থায় পড়ে স্টেজ ভাঙচুর, আবার কখনও শো করার নামে লাখ লাখ টাকা জালিয়াতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। দিন কয়েক আগেই জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন নোবেল, এখন তিনি জামিনে মুক্ত।

আদালতে শুধরে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও তাঁর কর্মকাণ্ডেই তিনি অব্যাহত। এমনকী কয়েকদিন আগেও তাঁর বাবা বলেছিলেন, ‘অতীতের ভুলগুলো শুধরে আবারও ফিরে আসবে নোবেল, এটা আমার বিশ্বাস।’ কিন্তু তা হওয়ার নয়! ফের নিজের ফেসবুক পেজে আপত্তিকর ছবি-ভিডিও শেয়ার করে তীব্র সমালোচনার মুখে পড়লেন নোবেল। ঠিক কী লিখেছেন তিনি? শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে একটি নগ্ন ছবি পোস্ট করেন তিনি। গতকাল বিকেলেও অন্য পেজের রিল ভিডিও নিজের পেজে শেয়ার করে বিতর্ক উস্কে দেন নোবেল। স্বাভাবিক ভাবেই গায়কের পেজে এমন সব নগ্ন ছবি-ভিডিও দেখে তাজ্জব হয়ে যান অনেকেই, এরপরই তাঁকে নিয়ে শুরু হয় হাসিঠাট্টা। আবার কেউ কেউ বলছেন, নোবেলের পেজটি সম্ভবত হ্যাকড হতে পারে। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি নোবেল।

মাস কয়েক আগেই ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছিল তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও। যিনি কিনা সম্পর্কে পরীমণির স্বামী হিসেবেও খ্যাত। তবে বিষয়টি নিয়ে অভিনেতা পরে জানিয়েছিলেন তাঁর প্রোফাইল সম্ভবত হ্যাকড হয়েছে এবং তিনি প্রকাশ্যে সবার সামনে তাঁর বান্ধবীদের কাছে ক্ষমাও চেয়ে নেন।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের