‘বাহুবলী’ নায়িকা অনুষ্কাকেই মনে ধরেছে প্রভাসের, খুব শীঘ্রই বাজছে বিয়ের সানাই

দিন কয়েক আগেই ৪৩ বছরে পা দিয়েছেন 'বাহুবলী' তারকা প্রভাস। এখন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই অনুষ্কা শেট্টির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন সুপারস্টার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের বিয়ের সানাই। এই তো সেপ্টেম্বরে রাঘব চাড্ডা-পরিণীতির চোপড়ার হেভিওয়েট ম্যারেজ শেরিমণী গেল, এর রেশ মিটতে না মিটতেই আবারও বলিউডে হেভিওয়েট বিয়ের সানাই। তবে এটি বলিউড না বলে দক্ষিণী বিয়ে বলাই চলে। হ্যাঁ, সূত্রের খবর, খুব শীঘ্রই দক্ষিণী সুপারস্টার প্রভাস বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রী তাঁর গুজব প্রেমিকা অনুষ্কা শেট্টি। না এখনও তাঁরা নিজেরা কিছুই আনুষ্ঠানিক ঘোষণা করেননি। মাঝে আদিপুরুষের সময় অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গে প্রভাসের সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। কিন্তু সেই গুজবে এখন তালা পড়ে গিয়েছে। দিন কয়েক আগেই ৪৩ বছরে পা দিয়েছেন ‘বাহুবলী’ তারকা প্রভাস। এখন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই অনুষ্কা শেট্টির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন সুপারস্টার। 

প্রভাস দক্ষিণী ইন্ডাস্ট্রির সবচেয়ে যোগ্য ব্যাচেলরদের মধ্যে একজন, তাই তাঁর ভক্ত, বন্ধুবান্ধব এবং পরিবার সবাই চান এবার নায়ক বিয়ে করুক। প্রভাস তাঁর অনুষ্কা শেট্টির সঙ্গে কয়েক বছর ধরেই ডেটিং করছেন বলে গুঞ্জন। বাহুবলী ছবিতে রাজামৌলির সঙ্গে কাজ শুরু করার সময় থেকেই তাঁদের সম্পর্কের গুজব শিরোনাম হয়েছিল। তাই আজও, ভক্তরা মনে করেন যে, তাঁরা একে অপরের জন্যেই বাঁধা। এখন শোনা যাচ্ছে, প্রভাস, অনুষ্কা এবং তাঁদের পরিবারগুলিও একই অনুভব করছেন এবং তাঁরা তাঁদের সম্পর্ককে অন্য স্তরে নিয়ে যেতে প্রস্তুত। প্রতিবেদন অনুসারে, প্রভাস এবং অনুষ্কার উভয় পরিবারই চান যে, তাঁদের সন্তানদের সম্পর্ক আরও গভীর করুক এবং তাঁরা একসঙ্গে থাকুক। সালার স্টারের একটি ঘনিষ্ঠ সূত্রের খবর, তাঁদের পরিবার চাইলেও অনুষ্কা এবং প্রভাস দুজনেই এখন প্রস্তুত নন বিয়ের জন্যে, এবং তারা শুধু বন্ধু হিসেবে খুশি।

একটি বিনোদন পোর্টাল জানিয়েছে, “প্রভাস এই মুহূর্তে অবিবাহিত, এবং তিনি অনুষ্কার সঙ্গে ডেটিং করছেন না। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু তাদের পরিবারের সদস্যরা চান যে এটি আরও কিছু হয়ে উঠুক। কিন্তু তারা এই মুহূর্তে প্রস্তুত নয়। এই মুহূর্তে তারা ঘনিষ্ঠ বন্ধু, এবং আমরা নিশ্চিত নই যে এটি পরে প্রেমে পরিণত হবে কিনা!” তবে প্রভাস ও অনুষ্কা শেঠির বিয়ে নিয়ে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রভাস কে পরবর্তীতে সালার ছবিতে দেখা যাবে। যা ২২ ডিসেম্বর মুক্তির জন্যে প্রস্তুত।

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত