অন্তঃসত্ত্বা অবস্থায় সকাল সকাল মুখ ঢেকে স্বামীর সঙ্গে ‘দোসা’ খেতে গেলেন দীপিকা

বুধবার (১৫ জুলাই) সকালে রণবীরের সঙ্গে 'দোসা' খেতে বেরিয়েছিলেন দীপিকা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সুতরাং বোঝাই যাচ্ছে, 'প্রেগন্যান্সি ক্রেভিংস' উঠেছে তাঁর

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত এপ্রিলে মেয়ে দুয়া সিংহ পাড়ুকোনের হাতে প্রেগন্যান্সি কিট দিয়ে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার ঘোষণা দিয়েছেন দীপিকা-রণবীর। যখন দুয়ার বাবা ‘ধুরন্ধর’-এর সাফল্যে আকাশে ভাসছিলেন। যাই হোক, কন্যার দেড় বছরের মাথায় মা হতে চলেছেন নায়িকা।বর্তমানে তিনি মাতৃত্বকালীন শেষ পর্যায়ে রয়েছেন। দিন কয়েক আগেই ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী। এবার এই অবস্থায় স্বামীর সঙ্গে নিরিবিলি ভ্রমণে গেলেন তিনি।

হ্যাঁ, আজ, বুধবার (১৫ জুলাই) সকালে রণবীরের সঙ্গে ‘দোসা’ খেতে বেরিয়েছিলেন দীপিকা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সুতরাং বোঝাই যাচ্ছে, ‘প্রেগন্যান্সি ক্রেভিংস’ উঠেছে তাঁর। ভিডিওতে, মুম্বইয়ের একটি জনপ্রিয় রেস্তোরাঁ থেকে অভিনেতাদের বের হতে দেখা যাচ্ছে। তবে রেস্তোরাঁ থেকে বেরোনোর সময়ে তাঁরা নিজেদের আড়াল করছিলেন। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় কিছু আড়াল হয়না। গর্ভবতী দীপিকা বাদামী রঙের ঢিলেঢালা কো-অর্ড সেট বেছে নিয়েছিলেন। তাই তাঁর বেবি বাম্প দেখা যায়নি। রণবীর একটি সাদা সোয়েট শার্ট, কালো প্যান্ট এবং একটি ক্যাপ পরেছিলেন। তাঁরা বেশিক্ষণ বাইরে থাকেননি। গাড়িতে উঠে যান। তাঁদের মুখের বেশিরভাগ অংশ মাস্ক দিয়ে ঢাকা ছিল। তা সত্ত্বেও রেস্তোরাঁর বাইরে অপেক্ষারত পাপারাজ্জিরা দম্পতিকে দ্রুত চিনে ফেলেন। তাঁদের কিছু ঝলক ক্যামেরাবন্দী করেন।

 

এদিকে ‘কিং’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন দীপিকা, আর এর মাধ্যমেই তিনি শাহরুখ খানের সঙ্গে পুনরায় জুটি বাঁধছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিতে আরও অভিনয় করেছেন শাহরুখ কন্যা সুহানা খান, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অভয় ভার্মা, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি এবং জয়দীপ আহলাওয়াত। এটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে। এরপর অভিনেত্রী আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির ‘রাকা’ ছবিতে অভিনয় করবেন। অন্যদিকে, রণবীরকে সম্প্রতি আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে দেখা গিয়েছে। এরপর রণবীরকে দেখা যাবে জয় মেহতা পরিচালিত পোস্ট-অ্যাপোক্যালিপটিক সারভাইভাল থ্রিলার ‘প্রলয়’-এ।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল