তিন বছর পর দেশে ফিরে আপ্লুত প্রিয়াঙ্কা চোপড়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। ফলে দেশে ফিরতে পারেননি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে সম্প্রতি গত প্রায় নয় মাস ধরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে মানুষ। এবার দেশে ফিরলেন প্রিয়াঙ্কা। দীর্ঘ প্রায় তিন বছর পর মুম্বইতে ফিরলেন অভিনেত্রী। দীর্ঘ দিন পর দেশে ফিরে স্বাভাবিকভাবেই রাজকীয় অভ্যর্থনা পেলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার দেশে ফেরার সেই মুহূর্ত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা বিমানবন্দর থেকে হাসিমুখে বেরিয়ে আসছেন, এবং মানুষের এই অভ্যর্থনা দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। এমনকি তিনি বিমানবন্দরে তাঁকে নিতে আসা তাঁর বন্ধুকেও খুশিতে জড়িয়ে ধরেন। বিমানবন্দরে প্রিয়াঙ্কার পরণে ছিল নীল রঙের পোশাক এবং পায়ে ছিল সাদা রঙের স্নিকার জুতো। হাতে একটি ব্যাগও ছিল অভিনেত্রীর। ভিডিওটিতে আরও দেখা যায় যে মুহূর্তে প্রিয়াঙ্কা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন সেই মুহূর্তে অনুরাগীরা তাঁকে ঘিরে ধরেন। এবং তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এবং অভিনেত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে তাঁর গাড়িতে ওঠার আগে পর্যন্ত অনুরাগীদের দিকে তাকিয়ে হাত নাড়তে থাকেন। এমনকি তাঁকে আলিয়া ভাটের মা হওয়া নিয়ে প্রশ্ন করা হয়। তবে প্রিয়াঙ্কা এই প্রশ্নের কোন উত্তর দেননি। হাসিমুখেই নিজের গাড়িতে উঠে যান।

এর আগে নিউইয়র্কে  (Newyork) থেকে মুম্বইতে (mumbai) ফেরার সময় বিমান থেকেও একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি ছবিতে দেখা যায় তাঁর বিমান সবে মুম্বইয়ের মাটি ছুঁয়েছে। অপর একটি ছবিতে তিনি বিমানবন্দর থেকে বাড়ি ফেরার সময় গাড়ি থেকে তোলা মুম্বইয়ের রাস্তার ছবি পোস্ট করেছেন। তিনি বিমানের জানালা থেকে নিচে শহরের ছবিও পোস্ট করেছেন। পোষ্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন বাড়ি ফেরা এবং লোকেশনে মুম্বই ট্যাগ করেছেন অভিনেত্রী। এর আগে নিউইয়র্ক থেকে বিমানে ওঠার আগেও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিমানের বোডিং পাসের ছবি পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন অবশেষে তিন বছর পর বাড়ি ফিরছি।

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর