মহাকুম্ভে পূণ্যস্নানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা টলিউড প্রযোজক রানা সরকারের

এবার নিজের চোখে দেখা মহাকুম্ভের সেই পরিস্থিতিরর কথা প্রয়াগরাজ থেকে সরাসরি জানালেন টলিউডের বিখ্যাত প্রযোজক রানা ভট্টাচার্য্য। তিনিও বর্তমানে মহাকুম্ভে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় সাধ করে মৌনি অমাবস্যা উপলক্ষে গতকাল থেকেই মহাকুম্ভে ভিড় জমিয়েছেন পূর্ণ্যার্থীরা। কিন্তু বুধবার সকাল থেকেই বদলে গিয়েছে মহাকুম্ভের ছবিটা। ‘অমৃত স্নান’, ‘জয়ধ্বনি’র বদলে শুধুই চারপাশে ভেসে আসছে কান্নার ধ্বনি, চোখের জল এবং পরিজনদের মৃত্যুর খবর। চোখের সামনেই মৃত্যুকে দেখেছেন বহু ভক্ত, পাশাপাশি নিখোঁজ হয়েছেন অনেকেই। গতকাল রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভে শাহি স্নান শুরুর আগেই ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ত্রিবেণী সঙ্গমস্থলে স্নানের হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন ১৫ জন, আহত হয়েছেন শতাধিক পুণ্যার্থী। এছাড়াও সঙ্গমের কাছে অত্যধিক ভিড়ের চাপে পদপিষ্টের ঘটনা ঘটেছে।

ভিড়ে বহু মানুষ চাপা পড়ে গিয়েছেন, ব্যারিকেড ভেঙে মানুষ স্নান করতে ছোটেন। ভিড় নিয়ন্ত্রণে নির্বিকার পুলিশ প্রশাসন। তার ফলেই আহত হয়েছেন অসংখ্য পূর্ণ্যার্থীরা। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে। এ ঘটনায় শেষ মূহুর্তে শাহি স্নান স্থগিত করা হয়। হ্যাঁ, আজ সকাল থেকে মহাকুম্ভের চিত্রটা এমন ভয়াবহ ছিল। ইতিমধ্যেই কলকাতার বহু ভক্তরা মহাকুম্ভের আজকের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন। এবার নিজের চোখে দেখা মহাকুম্ভের সেই পরিস্থিতিরর কথা প্রয়াগরাজ থেকে সরাসরি জানালেন টলিউডের বিখ্যাত প্রযোজক রানা সরকার। তিনিও বর্তমানে মহাকুম্ভে রয়েছেন। আজ সকালেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন টলিউডের অন্য প্রযোজক শ্রীকান্ত মোহতা, এবং তাঁদের পরিবারের সদস্যরা।

রানা জানিয়েছেন, প্রচুর ভিড় ছিল। তবে মাঝরাতের এতবড় ঘটনা টের পাননি তাঁরা। কারণ তারা যেখানে আছেন, তার প্রায় ৫-৬ কিলোমিটার দূরে সঙ্গম। তাঁরা আজ সকাল ৭টা নাগাদ হেঁটে সঙ্গমে গিয়েছেন। স্নান করেছেন। তবে তাঁরা কোনও বিশেষ ব্যবস্থা নেননি। লাখ লাখ সাধারণ মানুষের মতোই স্নান করেছেন সঙ্গমে। তখনও তাঁদের কোনও সমস্যা হয়নি। তবে রাস্তায় খুব ভিড় থাকায় আস্তে আস্তে হাঁটতে হচ্ছিল। তাঁরা নিয়ম নেমেই সঙ্গমে পৌঁছেছেন। অর্থাৎ প্রযোজকের মতে, যাঁরা নিয়ম মানেন নি, তাঁরাই দুর্ঘটনার মধ্যে পড়েছেন। কেউ যদি তাড়াহুড়ো করে কোথাও যায়, তাহলে দুর্ঘটনাই ঘটবে। কিন্তু মহাকুম্ভে থেকে তারা বুঝতে পারেননি যে, এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, সংবাদ দেখে জানতে পারেন।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২