প্রযোজকের ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মে মাসে আত্মহত্যা (Suicide) করেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে। গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। এরপর বছর ঘোরার আগেই ফের বাংলা বিনোদন জগতে রহস্য মৃত্যুর ঘটনা ঘটল। শুক্রবার উদ্ধার হল প্রযোজক (Producer) পঙ্কজ দাসের ঝুলন্ত দেহ। গলফ গ্রিনে প্রযোজনা সংস্থার অফিস থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা গিয়েছে গলফগ্রিনের একটি বাড়ি থেকে শুক্রবার প্রযোজক পঙ্কজ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ৫ বছর আগে ঐ অফিস্ ঘরটি ভাড়া নেওয়া হয়েছিল। ওই ঘরেই চলত প্রযোজনা সংস্থার সমস্ত কাজ কর্ম। কিন্তু সম্প্রতি কয়েক দিন ধরে গল্গ গ্রিনের অফিসেই থাকছিলেন প্রযোজক পঙ্কজ দাস। বেশ কিছু বাংলা ধারাবাহিক তিনি প্রযোজনা করলেও অনেকদিন তাঁর হাতে কোনও কাজ ছিল না। সম্প্রতি মানসিক অবসাদে ভুগছিলেন ওই প্রযোজক। এরপর শুক্রবার অফিসে ঢুকে তাঁর এক কর্মচারী তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

এরপর গলফগ্রিন থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে গলফগ্রিন থানার পুলিশ।

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের