প্রেমে পড়েছেন প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ, সম্মতি আছে বাবারও, মেয়েটি কে?

সেখানেই সম্প্রতি দেখা মিলল মিশুকের প্রেমিকার ছবি। লাল ক্রপ টপ পরা এক তরুণীকে জড়িয়ে চুমু দিচ্ছেন মিশুক। সুন্দরীর নাম জানা গিয়েছে লিতিকা প্রসাদ। মিশুকের সঙ্গেই সে পড়াশোনা করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৯-২০ বছরে মনের মানুষ খুঁজে নেওয়া এখনকার প্রজন্মের কাছে কোনও ব্যপারই নয়! আসলে মনে ফাগুনের আগুন লাগার জন্যে দরকার নেই নির্দিষ্ট বয়সের। ৫৭ বছরে তৃতীয় বিবাহ করে রীতিমতো চমকে দিয়েছেন কাঞ্চন মল্লিক। তিনিই এখন ‘টক অফ দ্য টাউন’। অর্থাৎ প্রেম মানে না কোনও বয়স, কোনও ধর্ম, কোনও জাতি। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ২০ বছরের ছেলে ঝিনুকের প্রেম নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে টলিপাড়ার অন্দরে। বউমার সঙ্গেও দুর্দান্ত সম্পর্ক শ্রাবন্তীর। যদিও এত কম বয়সে প্রেমিকা জুটিয়ে ফেলা, এই নিয়েও কম কটাক্ষ করা হয় না অভিনেত্রীর ছেলেকে।

এবার টলিপাড়ায় জল্পনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। কী নিয়ে জল্পনা? প্রেমে পড়েছেন বুম্বা-পুত্র মিশুক। বাবা টলিউড সুপারস্টার, তাই তাঁর পরিবার নিয়ে নানা আপডেট নিয়ে প্রতিনিয়ত সংবাদ নাক গলাবে, সেটাই স্বাভাবিক! বর্তমানে মিশুক বিদেশে অধ্যয়ন রত। ইনস্টাগ্রামে প্রতিনিয়ত নানা ছবি-ভিডিও পোস্ট করতেই থাকেন অভিনেতা পুত্র। আর সেখানেই সম্প্রতি দেখা মিলল মিশুকের প্রেমিকার ছবি। লাল ক্রপ টপ পরা এক তরুণীকে জড়িয়ে চুমু দিচ্ছেন মিশুক। সুন্দরীর নাম জানা গিয়েছে লিতিকা প্রসাদ। মিশুকের সঙ্গেই সে পড়াশোনা করে। তবে নতুন নয়, বেশ কিছুদিন ধরেই প্রেম করছেন তাঁরা। এর আগেও একবার লিতিকার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মিশুক।

একসঙ্গে খেতে যাওয়া থেকে হ্যাংআউট, সবটাই চলে তাঁদের। দেশে দেশে ফিরে ফিরলে বাবার সঙ্গে মাঝেমধ্যেই টলিপার্টিতে যোগ দেন মিশুক। পাশাপাশি দারুণ ফুটবল খেলেন তিনি। ম্যাসি ভক্ত।তবে অভিনয়েও বেশ উৎসাহ রয়েছে তাঁর। গতবছরেই অংশ নিয়েছিলেন কলেজের নাটকে। সেই ছবি প্রসেনজিৎ নিজেই ভাগ করে নিয়েছিলেন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ছেলেকে টলিউড লঞ্চ করবেন বুম্বা দা। বাবার মতোই হ্যান্ডসাম হয়েছেন তৃষাণজিৎ।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২