প্রযোজক-নায়িকার ঘনিষ্ঠতা, বন্ধ হচ্ছে রাজা চন্দের আগামী ছবির শ্যুটিং

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনেবাদাম বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের বন্ধ হতে চলেছে আরেকটি ছবির শ্যুটিং।টলিপাড়ার গুঞ্জন শ্যুট শুরুর আগেই নাকি বন্ধ হতে বসেছে পরিচালক রাজা চন্দের (Raja Chanda) পরবর্তী ছবি? যেখানে অভিনয় করার কথা রয়েছে সোহম চক্রবর্তী, ঊষসী রায় (Ushasi Ray), বনি সেনগুপ্তের। আর এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায়ের। যিনি টলিউডের ‘বকুল’ নামেই খ্যাত।

প্রযোজকের সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার জেরেই নাকি বন্ধ হয়ে যেতে চলেছে রাজা চন্দের আগামী ছবি। আপাততঃ টলিপাড়ায় জোর গুঞ্জন, এই ছবিটির শ্যুটিং নাকি না-ও হতে পারে। কারণ নায়িকা ঊষসী রায়কে ঘিরে কিছু অভিমান দানা বাঁধার কারণে এই ছবির প্রতি আগ্রহ হারিয়েছেন এই ছবির অন্যতম নায়ক সোহম চক্রবর্তী। আর তার জেরেই বাতিলের পথে শ্যামসুন্দর দে প্রযোজিত এবং রাজা চন্দ পরিচালিত নতুন ছবিটি। এই প্রসঙ্গে, ছবির পরিচালক রাজা চন্দ, বনি সেনগুপ্ত এবং শ্যাডো ফিল্মস কী বলছেন? একটি বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই পরিচালক রাজা চন্দ তাঁর আগামী ছবির শ্যুটিং শেষ করে লন্ডন থেকে কলকাতায় ফিরেছেন।

তাঁর কথায়, কাউকে নিয়ে কোনও মনোমালিন্য নেই। আসলে এই ছবির শ্যুটিংয়ের তারিখ পিছিয়েছে। এর প্রধান কারণ, চিনির চূড়ান্ত চিত্রনাট্য এখনও হাতে পৌঁছয় নি। আর তাতেই ইন্ডাস্ট্রিতে ছবি বন্ধ হওয়ার ভুয়ো খবর ছড়াচ্ছে। আদৌ এইসব কিছুই নয়, আসলে ১৮ জুন থেকে ছবির শ্যুট করার কথা থাকলেও সেটি পিছিয়ে গিয়েছে অগস্টে। কারণ প্রসঙ্গে রাজা চন্দ বলেন, আসলে সোহমের আগামী ছবির তারিখ আর এই ছবির তারিখ প্রায় গায়ে গায়ে। সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর আগামী ছবির নায়ক সোহম, যে ছবির শ্যুটিং আগামী ২৫ জুন থেকে আরম্ভ হবে। তাই রাজা পিছিয়ে নিয়েছেন তাঁর ছবির শ্যুটিং। কিন্তু ছবি হচ্ছে না, এটা সম্পূর্ণ ভুয়ো খবর। পাশাপাশি বনি বলেছেন, ছবির তারিখ পিছোনোর কথাই তিনি জানতেন।

ছবি যে হবে না, এমন কোনও কথা তিনি শোনেন নি। এটা পুরোপুরিই গুজব। অন্যদিকে প্রযোজক-নায়িকার ঘনিষ্ঠতাই বাকি এই ছবির যাবতীয় সমস্যার মূলে রয়েছে। যদিও এই প্রসঙ্গে, প্রযোজনা সংস্থা পুরোপুরিই এড়িয়ে গিয়ে জানিয়েছেন, তাঁদের আগামী তিনটে ছবির নায়ক সোহম। সুদেষ্ণা-রানার শ্যুটিংয়ের পর উত্তরবঙ্গে চলবে তাঁদের প্রযোজিত সিরিজ ‘সোনার কাঁটা’র বাকি অংশের শ্যুট। তার পরেই লন্ডন চলে যেতে পারেন তাঁরা আগামী ছবির শ্যুটিংয়ের জন্য। সেই কারণেই এই ছবির শ্যুট পিছোতে বাধ্য হয়েছে প্রযোজনা সংস্থা। তাহলে কী নায়িকাকে ঘিরে মান-অভিমান সত্যই গুঞ্জন? এই প্রশ্নের সময় দেবে।

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

কী কারণে বিষ খেলেন রেখা পাত্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ