চলে গেলেন তেলুগু সিনেমার প্রথম নেপথ্য কণ্ঠশিল্পী আর বালাসরস্বতী দেবী

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ভারতীয় সঙ্গীত জগতে ফের নক্ষত্র পতন। চলে গেলেন তেলুগু সিনেমার প্রথন নেপথ্য কণ্ঠশিল্পী আর বালাসরস্বতী দেবী। আজ বুধবার (১৫ অক্টোবর) হায়দরাবাদে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘকাল ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বর্ষীয়ান শিল্পী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৭ বছর। দুই ছেলে গোপালকৃষ্ণ ও বেঙ্কটাকৃষ্ণা এবং নাতি-নাতনি সহ অগণিত অনুরাগীকে রেখে গিয়েছেন। বালাসরস্বতী দেবীর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে। নবতিপর সঙ্গীতশিল্পীর প্রয়াণের সংবাদ পেয়ে শোকপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি ও অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ।

১৯২৮ সালে পরাধীন ভারতের অন্ধ্রপ্রদেশের বেঙ্কটগিরিতে জন্মগ্রহণ করেন বালাসরস্বতী। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তাঁর অমোঘ টান।। মাত্র ছয় বছর বয়সেই বালাসরস্বতীর একক গান নিয়ে প্রকাশিত হয় গ্রামাফোন রেকর্ড। গানের পাশাপাশি অভিনয়েও হাতেখড়ি হয়েছিল তাঁর। শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি তেলুগু ছবিতে অভিনয় করেন। মাত্র আট বছর বয়সে ১৯৩৬ সালে ‘সতী অনুসূয়া’ ও ‘ভক্ত ধ্রুব’ ছবিতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে গান গেয়েছিলেন। তিরিশের দশক থেকে শুরু করে ষাটের দশকে একাধিক তামিল ও তেলুগু ছবিতে গান গেয়েছিলেন। সঙ্গীতপ্রেমী তথা শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

স্বামীর মৃত্যুর পরেই হায়দরাবাদ থেকে পাততাড়ি গুটিয়ে সেকেন্দ্রাবাদে ছেলের সঙ্গে বসবাস করতে শুরু করেছিলেন। পরে হায়দরাবাদে ফিরে আসেন। নাতিদের সঙ্গেই কাটিয়েছেন জীবনের শেষ কয়েকটি বছর। গানের জন্য দীর্ঘ জীবনে একাধিক সম্মাননা পেয়েছেন বালাসরস্বতী দেবী। ২০২২ সালে পেয়েছিলেন ওয়াইএসআর লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের