আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কৃতি বা আলিয়া নন, রাজের বলিউড ইনিংসে প্রথম নায়িকা হবেন এই অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধিঃ রাজের বলিউড অভিযান নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে চর্চা। নিজের ফিল্মি কেরিয়ারে মোড় ঘোরানো ছবি ‘পরিণীতা’র মাধ্যমেই বলিউডে ডেবিউ করতে চলেছেন রাজ। খবর এই ছবিতে শুভশ্রী নয় বরং ‘মেহুল’ চরিত্রে নাকি দেখা যাবে কৃতি শ্যানন বা আলিয়াকে। আবার কখনও শোনা যাচ্ছে শুভশ্রকে দিয়েই নাকি বলিউডে ডেবিউ করাবেন রাজ। এবার প্রকাশ্যে এলো রাজের বলিউড যাত্রা নিয়ে খবর। আর সেখানেই জল্পনার অবসান বলে ধরে নেওয়া হচ্ছে। 

বলিউডে রাজের নয়া ইনিংস শুরু কথা যে সত্যি তা এক সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন স্বয়ং পরিচালক। তবে কোনও ছবিতে নয় বরং ওয়েব দুনিয়ার মাধ্যমেই বলিউডে হাতেখড়ি হতে চলেছে তাঁর। আর এই সিরিজে তাঁর নায়িকা হতে চলেছেন নাকি সাঁই পল্লবী। আগামী জানুয়ারি মাস থেকে শুরু হবে ছবির শুটিং। জানা যাচ্ছে ডিজনি হটস্টারের জন্য কাজ করবেন রাজ। 

তবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউডে যাত্রা নতুন কিছু নয়। শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সাম্প্রতিককালে সৃজিত মুখোপাধ্যায় প্রত্যেকেই বলিউডে কাজ করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালনায় সাবাশ মিতু’, পাইপলাইনে রয়েছে ‘শেরদিল’ এর মতো ছবি। এখন প্রশ্ন সৃজিতের পর কী এবার বাংলার আরও এক পরিচালক হিসাবে যাত্রা করছেন রাজ? যদিও এব্যাপারে রাজ এখনই মুখ খুলতে নারাজ। সময় এলেই সবটা জানা যাবে বলে তিনি জানিয়েছেন।  

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ