‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী-অভিনেতা রাজ কুন্দ্রা। প্রায় ৬৩ দিন আর্থার জেলে কাটান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী-অভিনেতা রাজ কুন্দ্রা। প্রায় ৬৩ দিন আর্থার জেলে কাটান তিনি। মামলাটি এখনও বিচারাধীন। তবে রাজের এই খারাপ সময়েই শিল্পা শেট্টির সঙ্গে তাঁর বিচ্ছেদের গুজব ওঠে। যা ভীষণভাবে মানসিকভাবে আঘাত করেছিল রাজকে। যদিও খবরগুলো পরে মিথ্যা প্রমাণিত হয়। সম্প্রতি একটি পডকাস্টে রাজ প্রকাশ করেছেন যে, জেল থেকে বেরিয়ে আসার পর তিনি প্রচণ্ড কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন। সংবাদে ছাপানো হয়েছিল তাঁর সঙ্গে শিল্পার বিচ্ছেদ হচ্ছে! কিন্তু খবরগুলো সব মিথ্যা। উল্টে শিল্পাই সেই সময়ে তাঁর শক্তি হয়ে উঠেছিলেন। কিন্তু মিডিয়ায় প্রচারিত খবরগুলো তাঁকে ভয় পাইয়ে দিয়েছিল। তখন শিল্পাই তাঁকে এই খবরগুলো উপেক্ষা করার জন্যে বলেছিলেন।

রাজের কথায়, ‘আমি যদি কখনও ভাবতাম যে শিল্পা আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমি জেলেই আত্মহত্যা করতাম। জেলের দিনগুলো সহ্য করার সাহস আমাকে শিল্পাই জুগিয়েছিল। জেলের ভিতরে একটি কোণে সব ধর্মের মানুষ পূজা করত। প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা বিভাগ ছিল। হিন্দুরা আরতি করত, মুসলমানরা নামাজ পড়ত, আর খ্রিস্টানরা প্রার্থনা করত। আমি সেখানে সবাইকে দেখতাম। বাইরের জগতের মতো নয়, সেখানে সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল। সবাই পালা করে পুজো করত। পুরোহিত আমাকে পূজায় যোগ দিতে বলতেন, কিন্তু আমি রাজি হতাম না। শেষমেষ তাঁর কথাতেই আমি পুজো করা শুরু করি। সেখানে সাই বাবার একটি ছবি ছিল। তিনি খুব চুপচাপ ছিলেন। তিনি হাসছিলেন না। আমি তাঁকে বলতাম, আমাকে একটু সাহায্য করুন। আমি কোথায় আটকে আছি?’ আমি তাঁর সঙ্গে কথা বলতে শুরু করলাম। ৬২তম দিনে, যখন আমি তাঁর আরতি শুরু করলাম। তখন, আমি সাই বাবার মুখে হাসি দেখতে পেয়েছিলাম। পরের দিন, আমি জামিনে মুক্তি পেলাম। এই ভাবে ভগবানের প্রতি আমার বিশ্বাস জন্মায়। তবে আমাকে ষড়যন্ত্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে। চার বছর ধরে লড়াই করছি।’

শিল্পা এবং রাজ ২০০৯ সালে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। শিল্পা রাজের দ্বিতীয় বিয়ে। এরপর একই পডকাস্টে রাজ জানান, কীভাবে তিনি আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকলেন, কীভাবে নাস্তিক থেকে ভগবানের প্রতি তাঁর বিশ্বাস জন্মাল।

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা