‘ছবিতে ‘নাটু নাটু’-র জন্য রাজামৌলি আমাদের সাংঘাতিক অত্যাচার করেছেন’ : এনটিআর

লোকটি সকাল ৮ টি থেকে রাত ৮ টা পর্যন্ত আমাদের শ্যুটিং করাত, আমরা ১১:৩০ এ ঘুমাতাম এবং ৫:৩০ এ জেগে উঠতাম

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর থেকেই বক্সঅফিসে রাজত্ব করছে এক একটি দক্ষিণী চলচ্চিত্র। বলিউডকে একেবারে ক্লিনবোল্ড করে দিচ্ছে এক একটি তেলেগু-কন্নড় ছবিগুলি। যাদের রাজত্ব শুধু দেশেই টিকে নেই, বিদেশেও সমানভাবে রাজ করছে। SS রাজামৌলি-র পরিচালনায় ছবিতে দুই স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করছেন তেলেগু সুপারস্টার রাম চরণ এবং জুনিয়র এনছালন। ইতিমধ্যেই অস্কারে মনোনয়ন পেয়েছে ‘RRR’। এছাড়াও কয়েক মাস আগেই ছবিটি জাপানে একইভাবে রাজত্ব করেছে। বর্তমানে ছবিটির বিশেষ স্ক্রীনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা থিয়েটারে। যেখানে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, এসএস রাজামৌলি এবং জুনিয়র এনটিআর। জানা গিয়েছে, ৯৮ সেকেন্ডে এই ছবির টিকিট বিক্রি হয়েছে লক্ষাধিক। এদিন অভিনেতা-পরিচালক যখন মঞ্চে ওঠেন, তখন লোকেরা চিৎকার করে তাঁদের জানায় ‘ব্রাভো সেরা ছবি’।

এরপর জুনিয়র এনটিআর, ছবিতে পশুদের সঙ্গে তাঁদের লড়াইয়ের দৃশ্য প্রসঙ্গে বলেন, “আমার জন্য ছবিতে সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা হল, ভীম প্রাণীদের সঙ্গে যখন লড়াইয়ে নেমেছিল। আমি তখনও জানতাম না যে, এই শটটি কীভাবে হওয়ার কথা, পরিচালক আমাকে কখনই বলেননি যে আমি কীভাবে এই সমস্ত প্রাণীর সঙ্গে লড়াই করব। তবে বুঝে পেরেছি যখন সিনেমাটি মুক্তি পেয়েছিল!” এছাড়াও তিনি বলেন, পরিচালকের সঙ্গেও আমরা নাটু নাটু নেচেছি। নাটু নাটু ছবিটির জনপ্রিয় একটি গান। এই সম্পর্কে জুনিয়র এনটিআর বলেন, এই গানটিকে পারফেক্ট করে তোলার জন্যে এসএস রাজামৌলি তাঁদের কীভাবে অত্যাচার করেছিলেন।

অভিনেতার কথায়, “আমরা ছবির শেষ পর্যায়ে এটির শুটিং করেছি। ৬৫হটি রাত ধরে তিনি আমাদের উপর নির্যাতন চালিয়েছেন। গানটির সিঙ্ক্রোনাইজেশনে বেশি জোর দিয়েছিলেন রাজামৌলি। এই গানটি আমরা প্রায় ১২ দিন ধরে শ্যুট করেছি, লোকটি সকাল ৮ টি থেকে রাত ৮ টা পর্যন্ত আমাদের শ্যুটিং করাত, আমরা ১১:৩০ এ ঘুমাতাম এবং ৫:৩০ এ জেগে উঠতাম। ৭ দিন রিহার্সালের পর শেষে গানটির শ্যুটিং করেছি। তিনি সর্বদা গানের সিঙ্ক্রোনাইজেশনের উপর জোর দিয়েছেন। কিন্তু আমাদের এই পরিশ্রম অসফল হয়নি। সবাই গানটির সিঙ্ক্রোনাইজেশনের প্রশংসা করছে।” নাটু নাটু সেরা মৌলিক গানের জন্য গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হয়েছে। এদিকে অস্কারে মনোনীত ‘RRR’-এর প্রশংসায় পঞ্চমুখ অস্কার বিচারকরা।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান