রামচরণের সঙ্গে প্রথম দক্ষিণী চলচ্চিত্রে কাজ, অভিজ্ঞতা কেমন রজতাভ দত্তের?

এবার সে তালিকায় রজতাভ দত্ত। আগামী এপ্রিলে মুক্তি পাবে রজতাভ অভিনীত প্রথম দক্ষিণী ছবি। তবে দক্ষিণী ছবিতে কাজ কর কেমন লাগলো অভিনেতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা সিনেমায় তাঁর দাপুটে অভিনয় বারবার নজর কেড়েছে দর্শকদের। খল চরিত্রে তাঁর অভিনয়ের জুড়ি মেলা ভার। দেব-জিতের বেশিরভাগ ছবিতেই খলের ভূমিকায় ছিলেন তিনি। হ্যাঁ, কথা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি র প্রতিভাবান অভিনেতা রজতাভ দত্তকে নিয়ে। খল চরিত্রে তাঁকে দেখতে পছন্দও করেন দর্শকরা। তবে বাংলার বাইরে দু-একটি হিন্দি ছবিতেও অভিনয় করে ছেন রজতাভ দত্ত। তাঁর অভিনয় প্রশংসিতও হয়েছে দর্শকমহলে। দক্ষিণেও পাড়ি দিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, তেলেগু সুপারস্টার রামচরণের সঙ্গে স্ক্রিন ভাগ করে নিয়েছেন তিনি। সৌজন্যে তেলেগু ছবি ‘পেড্ডি’।

যদিও টলিউডের অনেকেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পসার বৃদ্ধি করেছেন। এবার সে তালিকায় রজতাভ দত্ত। আগামী এপ্রিলে মুক্তি পাবে রজতাভ অভিনীত প্রথম দক্ষিণী ছবি। তবে দক্ষিণী ছবিতে কাজ কর কেমন লাগলো অভিনেতার। এই বিষয়ে একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, কাজ নিয়ে তিনি ভীষণ খুশি। কিন্তু কাজের থেকেও তাঁকে মুগ্ধ করেছে রামচরণের আচরণ। সুপারস্টার হয়েও স্টারডমকে একেবারেই তোয়াক্কা করেন না তিনি। তিনি সকল অভিনেতাকে সম্মান করেন। রামচরণ অসম্ভব বিনয়ী ও ভদ্র মানুষ। শুটিং ফ্লোরে ভিন্ন ভাষার অভিনেতারা ছিলেন। তবে সকলের মাঝে থেকেও রজতাভর সঙ্গে তিনি মিলে গিয়েছিলেন। তাঁর কাজের প্রশংসা করেছিলেন। যা খুবই অনুপ্রেরণাদায়ক। একবার একটি শুটিংস্থলে প্রত্যেকের জন্য আলাদা তাবুর ব্যবস্থা করা হয়েছিল।

যেখানে এসি থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই ছিল। রামচরণকে দেখার জন্যে সেই এলাকার মানুষজন উঁকিঝুঁকি দিচ্ছিল। কিন্তু, রামচরণের দেহরক্ষীরা তাঁদের ত্রিসীমানায় আসতে দিচ্ছিল না। রামচরণের কথায় প্রত্যেক বাচ্চা ভিতরে ঢুকতে পেরেছিল। রামচরণের মানবিক দিক তাঁর মনে ভীষণ প্রভাব ফেলেছিল। তবে ভবিষ্যতে যদি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ নাও পান, এই অভিজ্ঞতাটা রজতাভর মনে আজীবন গেঁথে থাকবে। আরও একটা ঘটনা আমার মন ছুঁয়ে গিয়েছে।

১৫০ বছর পর জ্যৈষ্ঠ পূর্ণিমায় বিরল গজকেশরী যোগে ভাগ্য খুলছে ৫ রাশির

রাস্তায় গাড়ি চালানোর সময়ে সতর্ক হোন, পরিবারে অশুভ ঘটনার সম্ভাবনা….

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১