প্রতিশ্রুতি রক্ষা করেননি রাজপাল যাদব, জেলেই থাকার নির্দেশ দিল্লি হাইকোর্টের

তাই দিল্লি হাইকোর্টের নির্দেশে গত ৫ ফেব্রুয়ারি অভিনেতা তিহার জেলে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে আরও সময় দিতে অস্বীকৃতি জানিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশে তিহার জেলে আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। বকেয়া পরিশোধের জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করলেও রাজপালের আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট, এরপরেই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর মোট বকেয়া পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। দিল্লি হাইকোর্ট আরও বলেছে যে, রাজপালের বিরুদ্ধে দায়ের করা সাতটি মামলার প্রতিটিতে ১.৫ কোটি টাকা জমা দিতে হবে। ২০১০ সালে পরিচালনায় ডেবিউ ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্যে একটি সংস্থা থেকে কয়েক কোটি টাকা ধার নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু ছবির ব্যর্থতার কারণে পর্যাপ্ত ঋণ পরিশোধ করতে পারেননি রাজপাল যাদব। এরপর থেকে প্রযোজনা সংস্থা অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিনেতা টাকা পরিশোধের জন্যে কয়েকটি চেক দিলেও, তা বাউন্স হয়ে যায়।

এরপর অভিনেতা টাকা পরিশোধে র সময় চাইলেও তিনি প্রতিশ্রুতি পূরণ করতে পারেন নি। তাই দিল্লি হাইকোর্টের নির্দেশে গত ৫ ফেব্রুয়ারি অভিনেতা তিহার জেলে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে আরও সময় দিতে অস্বীকৃতি জানিয়েছে। তার জামিন শুনানি আজ, ১২ ফেব্রুয়ারি হচ্ছে দিল্লি হাইকোর্টে। শুনানিতে দিল্লি হাইকোর্ট রাজপাল যাদবকে বলেছে, “আপনি নিজের প্রতিশ্রুতি পালন না করার কারণে আপনি জেলে গিয়েছেন। কমপক্ষে দুই ডজন বার তিনি তাঁর প্রতিশ্রুতি পালন করার কথা বলেছিলেন, কিন্তু তা করতে ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে জেলেই থাকতে হবে। যাদবের আইনজীবী আগে আশ্বাস দিয়েছিলেন যে অর্থ সরাসরি অভিযোগকারীকে দেওয়া হবে, অভিনেতা নিজেও বেঞ্চের সামনে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা করতে তিনি ব্যার্থ হয়েছেন।” তবে আজ অভিযোগকারী আদালতে উপস্থিত হয়নি। সেই কারণে মামলাটির শুনানির জন্যে আগামী সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 

তবে, আদালত এই মামলার পরবর্তী শুনানি করবে ১৬ ফেব্রুয়ারি। এদিকে, চলচ্চিত্র জগতের অনেকে অভিনেতাকে মানসিক এবং আর্থিকভাবে সমর্থন করার জন্য এগিয়ে এসেছেন। সোনু সুনের পরে, গুরু রন্ধাওয়া তাঁকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন, মিকা সিংহ অভিনেতাকে ১১ লক্ষ টাকা সাহায্যের প্রস্তাব দিয়েছেন। এই কঠিন সময়ে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজপাল যাদবের স্ত্রী রাধা।

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত