অনলাইন ওটিপি শেয়ার করে প্রায় ৪.৯৮ লক্ষ টাকা খোয়ালেন রাকেশ বেদির স্ত্রী

ওশিওয়ারা থানায় ৬৯ বছর বয়সী বেদির দায়ের করা অভিযোগ অনুসারে, অভিযুক্ত সেনা সদস্য ছিলেন আদিত্য কুমার যিনি অভিনেতার ফ্ল্যাট কেনার জন্য একটি অনলাইন বিজ্ঞাপনে দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের আর্থিক প্রতারণার ফাঁদে বলিউড তারকা। এবার আর্থিক জালিয়াতির কোপে পড়লেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রাকেশ বেদির স্ত্রী আরাধনা। মাস কয়েক আগে রাকেশ বেদি নিজেই প্রতারণার জেরে জড়িয়ে ছিলেন। খুইয়ে ছিলেন লাখ লাখ টাকা। জানা যায়, ভুল করে একজন প্রতারক সেনাকে OTP শেয়ার করেই বিপাকে পড়ে যান অভিনেতা। এবার একই রকম প্রতারণার শিকার অভিনেতা র স্ত্রী আরাধনা। সাইবার কেলেঙ্কারীতে প্রায় ৪.৯৮ লক্ষ টাকা খোয়ালেন অভিনেতার স্ত্রী। রিপোর্ট অনুসারে, প্রথমে অভিনেতার স্ত্রী একটি ফোন কল পান, এবং সেখানে তাঁকে জানানো হয়েছিল যে তাঁর অ্যাকাউন্টে অর্থ ভুলভাবে স্থানান্তরিত হচ্ছে। এরপর ওই ব্যক্তি তাঁর কাছে OTP চান।

তবে আরাধনা বুঝতে পেরেছিলেন যে, এটি একটি প্রতারণামূলক কল হতে পারে। সঙ্গে সঙ্গে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। কিন্তু তারপরেও তাঁর অ্যাকাউন্ট থেকে ছুট হয়ে যায় এতগুলো টাকা। যা কিনা রীতিমতো আতঙ্কিত করে তুলেছে অভিনেতার পরিবারকে। একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, আরাধনা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। ওশিওয়ারা পুলিশের মোহন পাতিল বলেছেন যে, আরাধনা বেদি ওটিপি শেয়ার না করেও প্রতারকদের জালে জরিয়ে গিয়েছেন। কর্মকর্তারা বর্তমানে বিষয়টি তদন্ত করছেন। ঘটনাটি ঘটেছে, তার স্বামী ও অভিনেতা রাকেশ বেদীর ৮৫,০০০ টাকা খোয়ার কয়েক মাস পর। এই বছরের জানুয়ারিতে, রাকেশ অভিযোগ করেছিলেন যে, তিনি পুনেতে তার ফ্ল্যাট বিক্রি করার চেষ্টা করার সময় একজন সেনার দ্বারা প্রতারিত হয়েছেন। ওশিওয়ারা থানায় ৬৯ বছর বয়সী বেদির দায়ের করা অভিযোগ অনুসারে, অভিযুক্ত সেনা সদস্য ছিলেন আদিত্য কুমার যিনি অভিনেতার ফ্ল্যাট কেনার জন্য একটি অনলাইন বিজ্ঞাপনে দেখে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এরপর অভিযুক্ত বেদীকে ফোন করে দাবি করে যে, তিনি ফ্ল্যাটটি কিনতে আগ্রহী। দুজনেই প্রায় ৮৭ লাখ টাকার একটি চুক্তি করেন। সম্ভাব্য ক্রেতা, যিনি তাঁর পরিচয়পত্র এবং অন্যান্য নথি দেখান।

যেখানে বলা ছিল যে, তিনি ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেন। তিনি তাঁর ‘আর্মি অ্যাকাউন্ট’ থেকে অর্থ প্রদান করবেন। এরপর বেদী তাঁকে ৮৫,০০০ টাকা জমা করতে বলেন। তবে বেদিও বিশ্বাস করেছিলেন সেই প্রতারক কে। কারণ এর আগেও তিনি একজন প্রতিরক্ষা কর্মীকে তাঁর সম্পত্তি কোনও ঝামেলা ছাড়াই বিক্রি করেছিলেন। এরপর ওই প্রতারক বেদীর অ্যাকাউন্ট নম্বর থেকে ১ টাকা টেস্ট ট্রান্সফার করতে বলেন। এরপর তিনি তিনি অভিনেতাকে বলেন, তাঁকে টাকা পাঠিয়ে দিয়েছে। আদতে কোনও টাকা তিনি পাননি। এরপর তাঁর অ্যাকাউন্ট থেকে ৪৫,০০০ টাকা চোট হয়ে যায়। এই বিষয়ে অভিনেতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। রাকেশ ‘মেরা দামাদ’, ‘চশমে বুদ্দুর’ সহ বেশ কিছু চলচ্চিত্র এবং টিভি শোতে কাজ করেছেন।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান