শার্লিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের রাখীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ মিটু বিতর্কে সাজিদ খানের বিরুদ্ধে নতুন করে মুখ খোলার পর থেকেই সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছেন শার্লিন চোপড়া। সম্প্রতি সাজিদ খানের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন অভিনেত্রী। এবার শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী রাখী সাওয়ান্ত (Rakhi Sawant)। শনিবার, মুম্বইয়ের ওশিওয়ারা থানায় নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে গিয়ে শার্লিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাখী সাওয়ান্ত। পাশপাশি শার্লিনের বিরুদ্ধে প্রমানের ভিত্তিতেই রাখী সাওয়ান্ত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রীর আইনজীবী।

উল্লেখ্য মিটু কান্ডে অভিযুক্ত পরিচালক সাজিদ খান ও রাজ কুন্দ্রার পাশে দাঁড়ানোর জন্যই অভিনেত্রী রাখী সাওয়ান্তকে কটাক্ষ করেন শার্লিন চোপড়া। কয়েকদিন আগে রাখী সাওয়ান্তকে পাপারাজ্জির সামনে নকল করে মজা করেছিলেন শার্লিন। এমনকি তাঁর বিরুদ্ধে বেশ কিছু ব্যক্তিগত অভিযোগও করেছিলেন শার্লিন। তাঁর এই অভিযোগের জেরে ব্যাক্তিগত জীবনে রাখীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন অভিনেত্রী। থানা থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে  অভিনেত্রী জানিয়েছেন, “আমি সত্যিই দুঃখের সঙ্গে বলতে চাই যে আমার সম্পর্কে শার্লিনের করা অভিযোগের কারণে আমার জীবনে অশান্তির সৃষ্টি হয়েছে। ওনার অভিযোগের কারণে, আমার বর্তমান প্রেমিক আমাকে জিজ্ঞেস করছে শার্লিন যা বলছে তার কোনো সত্যতা আছে কিনা, সত্যিই আমার ১০ জন বয়ফ্রেন্ড আছে কিনা”। রাখী আরও বলেছেন শার্লিন শুধু তাঁর যা মনে হয়েছে মিডিয়াতে তাই বলেছে কিন্তু তাঁর জন্য এখন আমাকে মূল্য দিতে হচ্ছে”। এমনকি শার্লিন অর্থের জন্য প্রভাবশালী ব্যাক্তিদের ব্ল্যাকমেইল করে বলেও অভিযোগ করেছেন রাখী সাওয়ান্ত।

প্রসঙ্গত মিটু কান্ডে অভিযুক্ত পরিচালক সাজিদ খান বিগবস-১৬এ প্রতিযোগী হয়ে আসার পর থেকেই তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন শার্লিন চোপড়া।। কখনও তাঁকে প্রতিযোগিতা থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন অভিনেত্রী কখনও আবার সাজিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। এমনকি বলিউড ভাইজান সলমন খানের হাত সাজিদ খানের মাথার উপর আছে বলেও দাবি করেছিলেন শার্লিন। অভিযোগ করেছিলেন সলমনের হাত সাজিদের মাথার উপর আছে বলেই তাঁর বিরুদ্ধে পুলিশ ব্যাবস্থা নিচ্ছে না। এবার সাজিদ খানের হয়ে কথা বলার জন্য রাখী সাওয়ান্তকে কটাক্ষ করেন অভিনেত্রী।

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?