এই মুহূর্তে




এ আর রহমানকে মারতে চেয়েছিলেন রামগোপাল ভার্মা, কিন্তু কেন?

নিজস্ব প্রতিনিধি: রাম গোপাল ভার্মা, বলিউডের একজন প্রথম সারির পরিচালক। অন্যদিকে এ আর রহমানও একজন স্বনামধন্য সুরকার। দুজনেই বলিউডকে একাধিক সুপারহিট প্রকল্প উপহার দিয়েছেন। কিন্তু জানেন কী, একসময় রহমানের সঙ্গে ভাল সম্পর্ক ছিল না রাম গোপালের। তিক্ত সম্পর্ক ছিল। রেগে গিয়ে একসময় রহমানকে মারতে চেয়েছিলেন ‘সরকার’ পরিচালক। তাদের আইকনিক ছবি হল, ‘রঙ্গিলা’। যেখানে অভিনয় করেছিলেন, আমির খান, জ্যাকি শ্রফ, এবং ঊর্মিলা মাতুন্ডকার। এই ছবির গানগুলি আজও মানুষকে মোহিত করে। যেগুলির সুর করেছিলেন প্রখ্যাত সুরকার এ আর রহমান। কেরিয়ারের প্রথমে তিনি ছবিতে কাজ পেয়েছিলেন।

কিন্তু জানেন কী, প্রথমদিকে রহমানের কাজে অসন্তুষ্ট ছিলেন রামগোপাল ভার্মা। রহমান এবং তাঁর কাজের ধরণ তাঁকে ভীষণ বিরক্ত করেছিল। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে, রাম গোপাল জানিয়েছেন যে, ‘ছবির ‘হায় রামা’ গানটি রচনা করতে আমরা গোয়ায় গিয়েছিলাম। আমরা সেখানে পাঁচ দিন ছিলাম। প্রথমদিন, রহমান আমাকে বলেছিলেন, ‘রামু, আমি একদিনের মধ্যে তোমার গান তৈরি করে ফেলব। কিন্তু পরের দিন সে অন্য কথা বলল। তৃতীয় দিনেও সে গান তৈরি করতে পারেনি। এমনবাবে পাঁচ দিন কেটে গেল, কিন্তু সে কিছুই করতে পারেনি। এরপর আচমকাই এ আর রহমান কাজ ফেলে চেন্নাই চলে যেতে চেয়েছিল। আমি তখন ভেবেছিলাম রহমানকে কাজে রাখব না। ওঁর দ্বারা কিছুই হবে না। তখন রহমান আমাকে বলেছিল যে, ‘পরের বার যখন তুমি আমাকে হোটেলে নিয়ে যাবে, তখন আগে থেকে জানাবে সেখানে কোনও টিভি আছে কিনা। এইসব ভুলভাল কথা বলে সে সময় নষ্ট করছিল। একসময় আমি তাঁকে মারতে চেয়েছিলাম। কিন্তু তারপর, যখন সে ‘হায় রামা’ গানটি নিয়ে এল, তখন স্পষ্টতই আমার মনে হল যে, বড় কিছুর জন্য ধৈর্য রাখা উচিত। কেননা গানটি দিয়ে সে নিজেকে প্রমাণ করেছিল। আর আমার ধারনা মিথ্যা প্রমাণ করেছিল।’

এর আগে, “রঙ্গিলা”-এর ৩০ বছর পূর্তি উদযাপনের সময় রামগোপাল একটি সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন যে, “রঙ্গিলা”-এর “হায় রামা” গানটিতে রহমানের দৃষ্টিভঙ্গি বুঝতে তার কিছুটা সময় লেগেছে। কেননা তিনি “একটি খুব কামোত্তেজক গান” কল্পনা করেছিলেন। এরপর রহমান তাঁকে সবটা বুঝিয়ে বললে তিনি বুঝতে পারেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়িতে অশান্তির ভয়ে বিধর্মী জাহিরের সঙ্গে প্রেমের খবর তিন মাস লুকিয়েছিলেন সোনাক্ষী

ছেলে বিয়ে করেছে মুসলিম অভিনেত্রীকে, রাগে অনুষ্ঠান এড়ালেন রামায়ণের ‘লক্ষ্মণ’

বিয়ে পর্যন্ত গড়িয়েছিল রেখা-ইমরান খানের সম্পর্ক, কিন্তু কেন এক হল না চার হাত?

দ্য গ্রেট খালির ৩৮ বিঘা জমি দখল, তহসিলদারদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

বিলাসবহুল বাড়ি কিনলেন ‘গোপি বহু’, বাঙালি রীতিতে হল গৃহপ্রবেশ

বক্স অফিস কালেকশনে ‘সাইয়ারা’র রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর’, এক দিনে আয় হল কত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ