মেয়ে রাহার জন্মদিনেই ‘রাম’ হয়ে পর্দায় আসছেন রণবীর, প্রকাশ্যে ‘রামায়ণ’ মুক্তির দিনক্ষণ

আগামী ৬ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রণবীর কাপুর এবং সাই পল্লবী অভিনীত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র 'রামায়ণ' এর প্রথম পার্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! অবশেষে ‘রামায়ণ’ মুক্তির দিনক্ষণ জানিয়ে দিলেন নির্মাতারা। আগামী ৬ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রণবীর কাপুর এবং সাই পল্লবী অভিনীত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’ এর প্রথম পার্ট। ইতিমধ্যেই ছবির টিজার-ট্রেলার যেমন দর্শকমহলে সাড়া ফেলেছে, তেমনি ছবি নিয়ে কটাক্ষের ঝড়ও উঠেছে। রাম হিসেবে রণবীরের ভূমিকা, রাবণ যশের ভূমিকা, এমনকি সীতার ভূমিকায় সাই পল্লবী, কৈকেয়ী হিসেবে লারা দত্তের পোশাক নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। তাই ছবিটির মুক্তির আগে ‘রামায়ণ’ তাঁদের কাছে প্রদর্শনের দাবি জানিয়েছে রামলীলা সংগঠন। তবে প্রভাস-কৃতি শ্যাননের ‘রামায়ণ’-এর মতো রণবীর-সাই পল্লবীর ‘রামায়ণ’ নিয়ে কোনও বিতর্ক উঠবে না, সেটাই জানিয়েছেন নির্মাতারা।

যাই হোক, ছবির মুক্তির তারিখ জানার জন্যে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সেই অপেক্ষাই শেষ হল। চলতি বছর দিওয়ালির ঠিক দুদিন আগে তথা ৬ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ’। আর ওই দিনটি রণবীরের জন্যেও বিশেষ, কারণ সেদিন তাঁর মেয়ে রাহার জন্মদিন। বুধবার ছবির প্রথম পর্বের মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন নির্মাতারা। এটির দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ২০২৭ সালে। তবে নির্মাতারা ‘রামায়ণ: পার্ট ২’-এর সঠিক মুক্তির তারিখ ঘোষণা করেননি।

আগেই রণবীর জানিয়েছিলেন যে, তিনি তাঁর মেয়ে রাহার সঙ্গে রামায়ণ দেখবেন। আর মেয়ের জন্মদিনেই তাঁকে নিয়ে ছবি দেখবেন অভিনেতা। এটি হবে রাহার সিনেমায় গিয়ে দেখা প্রথম ছবি। যা তার জীবনের অন্যতম অধ্যায় হতে চলেছে। তিনি আরও জানিয়েছেন, মেয়ে রাহার জন্যে তিনি একজন ভাল মানুষে পরিণত হয়েছেন, আর রামায়ণও তাই চেয়েছিল। আর আজ, বৃহস্পতিবার (৬ অগস্ট) ছবিটির ইংরেজি সংস্করণের ট্রেলার রিলিজ হয়েছে। সেটা হিন্দির থেকেও দর্শকদের বেশি প্রশংসা অর্জন করেছে। রামায়ণ হিন্দি, তেলেগু, বাংলা, তামিল, মালয়ালম, কন্নড়, ইংরেজি-সহ ৭ ভাষায় মুক্তি পাবে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম