দুই ভাগে মুক্তি পাচ্ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক

ছবিটি দুটি অংশে মুক্তি পাবে। রামায়ণ পার্ট ওয়ান ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এবং ছবির দ্বিতীয় পার্ট মুক্তি পাবে ২০২৭ সালে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে আনুষ্ঠানিকভাবে বলিউডের ‘রামায়ণ’ মুক্তির ঘোষণা হল। যে ছবিটি নিয়ে এতদিন একাধিক গুঞ্জন চললেও নির্মাতাদের তরফ থেকে কিছু জানা যাচ্ছিল না। অবশেষে বুধবার (৬ নভেম্বর) ‘রামায়ণ’ মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করলেন ছবির নির্মাতারা। যার জন্যে দীর্ঘদিন ধরে অপেক্ষায় দিন গুণছিলেন ভক্তরা। ছবির একাধিক শুটিংয়ের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ছবিতে রয়েছে একঝাঁক বলিউড স্টার কাস্ট। রামায়ণের নায়িকা-নায়িকা তথা ভগবান রাম-সীতার ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর, সাঁই পল্লবী। রাবণের ভূমিকায় থাকবেন দক্ষিণী সুপারস্টার যশ। হনুমানের ভূমিকায় থাকতে পারেন সানি দেওল। দশরথের ভূমিকায় থাকবেন অরুণ গোভিল, এবং কৈকেয়ীর ভূমিকায় থাকবেন লারা দত্ত। ওদিকে লক্ষণের ভূমিকায় থাকছেন হিন্দি টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা এবং মন্থরার চরিত্রে দেখা যাবে শিবা চাড্ডাকে। ছবিটি পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি।

সুতরাং রামায়ণ নিয়ে প্রথম থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুমুল। বুধবার নমিত মালহোত্রা ইনস্টাগ্রামে ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন৷ ইনস্টাগ্রামে গিয়ে নমিত আরও জানিয়েছেন যে, ছবিটি দুটি অংশে মুক্তি পাবে। রামায়ণ পার্ট ওয়ান ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এবং ছবির দ্বিতীয় পার্ট মুক্তি পাবে ২০২৭ সালে। পোস্টার শেয়ার করে তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “এক দশকেরও বেশি আগে, আমি এই মহাকাব্যকে বড় পর্দায় নিয়ে আসার জন্য মহৎ অনুসন্ধান শুরু করেছিলাম। যা ৫০০০ বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করেছে। এবং আজ, আমি এটিকে সুন্দরভাবে রূপ নিতে দেখে রোমাঞ্চিত। কারণ আমাদের দলগুলি শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়েই অক্লান্ত পরিশ্রম করছে।”

পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, “সবচেয়ে প্রতীক্ষিত ম্যাগনাম ওপাস নিয়ে উত্তেজিত!” একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আপনাকে শুভকামনা এবং আপনার টিম আপনাদের ব্যাপক সাফল্য কামনা করছি।” এক ব্যক্তি লিখেছেন, “সুপার ডুপার উত্তেজিত।” রামায়ণে রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ, যদিও মাঝে যশের এই চরিত্র নিয়ে সন্দেহ জেগেছিল। জানা গিয়েছিল, নির্মাতাদের সঙ্গে কিছু সংঘর্ষে তিনি রাবণের ভূমিকায় অভিনয় করবেন না। কিন্তু সম্প্রতি নিজেই ডিএনইজি এবং প্রাইম ফোকাসের নমিত মালহোত্রার সঙ্গে কথোপকথনের সময় তার চরিত্র নিশ্চিত করেছেন।

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটির আর্থিক তছরুপ মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি