কার্তিক আরিয়ানের প্রতিবেশী এবার রণদীপ, আন্ধেরিতে ৫.৬৩ কোটির ফ্ল্যাট কিনলেন অভিনেতা

লিউড অভিনেতা রণদীপ হুডা মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ভারসোভায় ৫.৬৩ কোটি টাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়ের পাশাপাশি পাকা ব্যবসায়ীও বলিউড অভিনেতারা। এর প্রমাণ দিয়েছেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, জন আব্রাহাম, গৌরী খানের মতো বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্বরা। যাঁরা কম টাকায় ফ্ল্যাট কিনে বেশি দামে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করেছেন। যাই হোক, এবার মুম্বইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা। একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বলিউড অভিনেতা রণদীপ হুডা মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ভারসোভায় ৫.৬৩ কোটি টাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। তিনি ফ্ল্যাটের জন্যে লেনদেনটি ২০২৫ সালের জুন মাসে নিবন্ধিত করেছিলেন।

প্রতিবেদন অনুসারে, অ্যাপার্টমেন্টটি বিয়ানকা সিএইচএস লিমিটেডে অবস্থিত। এবং এটি ১৪২.১৯ বর্গমিটার (প্রায় ১,৫৩০ বর্গফুট) পর্যন্ত বিস্তৃত। সম্পত্তি চুক্তিতে ৩৩.৭৮ লক্ষ টাকা স্ট্যাম্প শুল্ক এবং ৩০,০০০ টাকা নিবন্ধিত ছিল। সুতরাং আন্ধেরি পশ্চিমে বিনিয়োগ কারী বলিউড সেলিব্রিটিদের ক্রমবর্ধমান তালিকায় এবার যোগ দিলেন রণদীপও। যে তালিকায় আগে থেকেই রয়েছেন, জয়দীপ আহলাওয়াত, গুরমিত চৌধুরী, গওহর খান, জায়েদ দরবার, রনিত বোস রায়, কার্তিক আরিয়ান, যারা সম্প্রতি এই এলাকায় সম্পত্তি কিনেছেন। মুম্বইয়ের প্রধান ব্যবসায়িক কেন্দ্র এবং বিনোদন জেলার মধ্যে অবস্থিত, আন্ধেরি পশ্চিম রিয়েল এস্টেট বিনিয়োগের জন্য একটি হটস্পট। এলাকাটি ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, লিংক রোড, এসভি রোড এবং ভারসোভা-আন্ধেরি-ঘাটকোপার মেট্রো লাইনের মাধ্যমে সুসংযুক্ত। বছরের পর বছর ধরে, এই উন্নতমানের আবাসিক স্থানটি, অফিস কমপ্লেক্স, কো-ওয়ার্কিং হাব, খুচরা বিক্রয় কেন্দ্র এবং বিনোদন কেন্দ্রের মিশ্রণে রূপান্তরিত হয়েছে। এবার সেই এলাকার বাসিন্দা হতে চলেছেন রণদীপ হুডা।

এদিকে, কাজের ক্ষেত্রে, রণদীপকে শেষবার সানি দেওলের সঙ্গে ‘জাট’ ছবিতে দেখা গিয়েছিল। ছবিতে তিনি প্রতিপক্ষ রণতুঙ্গার ভূমিকায় অভিনয় করে ছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, অভিনেতা এই ছবির জন্যে তাঁর পারিশ্রমিক হিসেবে ৬ কোটি টাকা নিয়েছিলেন। পরবর্তীতে তাকে জন সিনা, জেসিকা বিয়েল এবং স্যাম রিচার্ডসনের সঙ্গে আমেরিকান অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি ছবি ‘ম্যাচবক্স’-এ দেখা যাবে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২