চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়ের জন্মদিনের আগেই নিজের বড় শখ বিসর্জন দিলেন রণবীর

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই প্রকাশ্যে আসে যে, নীতেশ তিওয়ারির রামায়ণে রামের চরিত্রে অভিনয় করার জন্যে মাছ-মাংস, ধূমপান সবকিছু ত্যাগ করেছেন বলিউডের চার্মিং বয় রণবীর কাপুর।কিন্তু তাঁর সম্পূর্ণ নিরামিশাষী হয়ে যাওয়া শুধুই কী রামায়ণের জন্যে? না ঠিক তা নয়। গত বছর এপ্রিলে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় জুটি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বিয়ের দু মাস পরেই প্রেগনেন্সির ঘোষণা দেন আলিয়া, সেইমতো নভেম্বরে আলিয়া কন্যাসন্তানের জন্ম দেন। আগামী মাসের ৬ তারিখ এক বছরে পড়বে তাঁদের কন্যা রাহা। ট্রেন্ড মেনে এখনও মেয়ের মুখ সামনে আনেননি রাহার মা-বাবা। তবে আগামী বছর মেয়ের বয়স দু’বছর হলে তবেই প্রকাশ্যে আনবেন মেয়ের মুখ। তাই বলেছেন রণবীর-আলিয়া।

এদিকে এখন আলিয়া ও রনবীর দুজনেই তাঁদের কাজে ব্যস্ত। আলিয়া ব্যস্ত থাকলে সেই সময় মেয়েকে সামলানোর দায়িত্ব পান বাবা রণবীর। তাই মেয়ের সঙ্গে বেশিরভাগ সময় রণবীরকেই থাকতে দেখা যায়। তাই রাহার কথা ভেবেই ধূমপান বরাবরের মতো ত্যাগ করেছেন রণবীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, তাঁর মেয়ে রাহা নাকি ইতিমধ্যেই হামাগুড়ি দিতে শিখেছে। নিজের চারপাশে বিভিন্ন জিনিসপত্রও চিনতে শিখেছে। এখন থেকেই রাহা কথা বলার চেষ্টা করছে। আমরা ওকে আস্তে আস্তে ‘মা’ ও ‘পা’ বলানোর চেষ্টাও করছি। তাই রাহার স্বাস্থ্যের কথা খেয়াল রেখেই ধূমপান ও মদ্যপান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ যদিও মাঝে শোনা গিয়েছিল, ‘রাময়ণ’ ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করার জন্য শিষ্টাচার পালন করছেন তিনি। কিন্তু তা নয় মেয়ের জন্যই সমস্ত কিছু ত্যাগ করেছেন অভিনেতা। সামনেই রণবীরের ছবি ‘অ্যানিম্যাল’-এর মুক্তি।

এই ছবিতে তাকে বেশ হিংস্র অবতারে দেখা গেলেও বাস্তবে একেবারেই উল্টো স্বভাবের মানুষ তিনি। তাই মেয়ের জন্মদিনের আগেই এই সিদ্ধান্ত নিলেন রণবীর। 

Published by:

Share Link:

More Releted News:

২১ দিন ধরে নিখোঁজ নেই উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ