বিতর্ক পিছু ছাড়ছে না, এবার রণবীরের জন্য পোশাক জোগাড়ের উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার

'নেকি কি দিওয়ার' নামের এই স্বেচ্ছাসেবী সংস্থা একটি বাক্স রাস্তার ধারে একটি টেবিল পেতে রেখে সেখানে রণবীরের ছবি দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজের নগ্ন ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর থেকেই রীতিমতো ইন্টারনেটে আগুন ধরিয়েছেন অভিনেতার রণবীর সিং। তাঁর সমসাময়িক অভিনেতা ও অভিনেত্রী সর্বোপরি তাঁর অভিনেত্রী স্ত্রী দীপিকা পাড়ুকোন রণবীর এর সাহসিকতার কথা স্বীকার করে নিয়েছেন। কিন্তু এখানেই শেষ হয়নি। কারণ ভালো সমালোচনার পাশাপাশি রয়েছি নেতিবাচক মন্তব্যও। আর তার জেরে গেল গেল রব উঠেছে সারা দেশ জুড়ে।

এবার ইন্দোরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রণবীরের এই ছবির প্রতিবাদে এমন এক পদক্ষেপ নিল যা ব্যতিক্রমী বলা ভালো। ‘নেকি কি দিওয়ার’ নামের এই স্বেচ্ছাসেবী সংস্থা একটি বাক্স রাস্তার ধারে একটি টেবিল পেতে রেখে সেখানে রণবীরের ছবি দিয়েছেন। সে যে সে ছবি নয় রণবীরের নগ্ন ফটোশুটেরি ছবি। এবং বার্তা হিসেবে সেখানে লিখেছে ”আমাদের স্বচ্ছ ইন্দোরে মানসিক জঞ্জাল থাকা যাবে না। তা সরাতে হবে।” ইতিমধ্যেই অনেকেই এই সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানানোর বদলে খানিক কটাক্ষ করে বলেছে এমন কিছু নিয়ে মজা করা উচিত যার মানে দাঁড়ায়। সত্যি যাদের পোশাকের দরকার তাদের জন্য এমন উদ্যোগ নিন। রণবীর সিং নিজের জামা কাপড় নিজেই কিনতে পারে।” 

অন্য একজন লিখেছেন ”অদ্ভূত ফ্যাশানের জন্য চর্চার শিখরে থাকা থেকে শুরু করে এখন পোশাক না পড়ে ছবি তোলার জন্য এত চর্চা এবার ওকে একটু শ্বাস নিতে দেওয়া হোক।” এই ফটোশুট দেখে রীতিমত বাহবা দিয়েছেন বলিউড থেকে টলিউড। যারা সত্যিই শিল্পীর পূজারী তারা তাঁর সাহসিকতার বাহবা দিয়েছেন। শুরুর দিন থেকেই এই ছবি নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন রাণবীর সপাটে উত্তর দিয়ে বলেছিলেন আমি হাজার বার নগ্ন হতে পারি। সকলের সামনে। যাদের সামনে নগ্ন হব তারা লজ্জায় পড়ে যাবেন। পোশাক পরেও আমি কতবার নগ্ন হয়েছি আপনারা কী জানেন? তার খোঁজ রাখেন? কাজে আমার এতে কিছুই এসে যায় না।”

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী