চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিরাট কোহলির সর্বাধিক রেকর্ড ভেঙে দিলেন বিজয়-রশ্মিকা, কী কারণে?

নিজস্ব প্রতিনিধি: নেটপাড়ায় তোলপাড় ফেলে দিয়েছে তেলেগু দম্পতি বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্নার রাজকীয় বিয়ের ছবি। বড়মাপের তারকা হয়েও সম্পূর্ণ দক্ষিণী আচারে বিবাহ করেছেন তাঁরা। ২৬ ফেব্রুয়ারি সকালে অভিনেতা বিজয়ের তেলেগু মতে বিয়ে সেরেছেন তাঁরা, এবং একই দিন সন্ধ্যায় রশ্মিকার কুর্গ মতে বিয়ে হয়েছে তাঁদের। যাই হোক, বিয়ের পর রাতে বিয়ের পোশাকে একাধিক ছবি ছাড়েন তাঁরা এবং সেখানে ফুটে ওঠে তাঁদের দক্ষিণী বিয়ের আচার। তাতেই মুগ্ধ হয়ে যান ভক্তরা। এটাই এখন নেটপাড়ার ট্রেন্ডিংয়ে রয়েছে। এবং শনিবার তাঁদের বিয়ের ছবি নতুন রেকর্ড তৈরি করেছে।

আনুষ্ঠানিকভাবে ‘ভিরোশ’ বিয়ের ছবিগুলি এশিয়ার সর্বাধিক পছন্দের ইনস্টা গ্রাম পোস্টে পরিণত হয়েছে। শুধুমাত্র রশ্মিকার বিয়ের পোস্টটি শনিবার সকাল পর্যন্ত ২.৩২ কোটি লাইক পেয়েছে। আর বিজয়ের পোস্টে মোট ১৮.৪ মিলিয়ন লাইক ছাড়িয়ে গিয়েছে, সুতরাং উভয় হ্যান্ডেল জুড়েই এই দম্পতির বিয়ের মোট লাইকের সংখ্যা দাঁড়িয়েছে ৪১.৬ মিলিয়ন। যা বিরাট কোহলির ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের প্রতীকী পোস্টকেও হার মানিয়ে দিয়েছে। যা আনুমানিক ২২.৮ মিলিয়ন লাইক পেয়েছিল। এবং দীর্ঘদিন ধরে এটি সর্বাধিক লাইক করা ছবি ছিল। কিন্তু ইনস্টাগ্রামে মাত্র ৫ কোটিরও বেশি ফলোয়ার থাকা সত্ত্বেও রশ্মিকা এবং বিজয়ের বিয়ের পোস্টটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা, ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল এবং আলিয়া ভাট এবং রণবীর কাপুরের মতো সেলিব্রিটিদের বিয়ের ছবিতে লাইকের রেকর্ডও পিছনে ফেলে দিয়েছে।

অভিনেত্রী বিয়ের ছবিগুলি শেয়ার করে লিখেছিলেন, ‘যে মানুষটি আমাকে সত্যিকারের ভালবাসা কেমন তা শিখিয়েছিলেন, যে মানুষটি আমাকে দেখিয়েছিলেন শান্তিতে থাকা কেমন, যে মানুষটা আমাকে প্রতিদিন বলত যে বড় স্বপ্ন দেখো এবং ক্রমাগত বলত যে আমি যা ভাবতে পারি তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করতে সক্ষম! যে মানুষটা আমাকে কখনও নাচতে বাধা দেয়নি। যে মানুষটা আমাকে বন্ধুদের সঙ্গে ভ্রমণ করতে বাধা দেয়নি, সেই মানুষটার উপর একটা বই লিখতে পারি! আমি সেই মানুষটিকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যিই ধন্য!’ রশ্মিকা মান্দান্নার পোস্ট বিশ্বের শীর্ষ ২০টি সর্বাধিক লাইক করা পোস্টের তালিকায় স্থান নিয়েছে। পপ সুপারস্টার জাস্টিন বিবারের ছেলে জ্যাক ব্লুজ বিবার এবং সেলেনা গোমেজের বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদানের পোস্টের প্রথম ছবি সরিয়ে নেওয়ার পর, পোস্টটি বর্তমানে তালিকার ১৮তম স্থানে রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ