ফ্যান না শত্রু! ‘ডিপফেক’ ভিডিও-র মূলচক্রীর গ্রেফতারিতে মুখ খুললেন রশ্মিকা

আমরা অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে ইমানি নবীন নামে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছি। তার কাছ থেকে ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার মুছে ফেলা ডেটাও উদ্ধার করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গতকাল ধরা পড়েছে অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিও বানানোর খলনায়ক। মাস কয়েক ধরেই ‘ডিপফেক’-এর অত্যাচারে নাজেহাল বলিউড সেলিব্রিটিরা। প্রথমে ‘ডিপফেক’-এর শিকার হয়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। যার মুখ বসিয়ে দেওয়া হয়েছিল একজন ইন্দো-আমেরিকান সোশ্যাল প্রভাবশালী জিরাফ প্যাটেলের মুখে। কিন্তু তাঁর শরীর একই ছিল। সেই সময়ে ডিপফেকের অত্যাচারে মুখ খুলেছিলেন একাধিক তারকারা। সোশ্যাল মিডিয়ায় এসে সমর্থন জানান সকলে। অভিনেত্রীর ডিপফেক ভিডিওটি নিয়ে প্রথম অমিতাভ বচ্চন আইনি ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দেন। এরকম ভিডিও তথা প্রযুক্তির অপব্যবহারে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন রশ্মিকা মান্দান্নাও। এরপর ক্যাটরিনা, কাজল, প্রিয়াঙ্কা সকলেই একইরকম ডিপফেকের শিকার হন। তাঁদের সবারই মুখ অশ্লীল ছবিতে ব্যবহার করা হয়েছিল। যার খপ্পর থেকে বাদ যায়নি অভিনেতা সোনু সুদ এবং নোরা ফাতেহি। যাই হোক, অভিনেত্রী রশ্মিকা মান্দান্নার ডিপফেক ভিডিওর জন্য দায়ী ব্যক্তিকে শনিবার গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

সূত্রের খবর, প্রায় ৫০০ প্রোফাইল ঘেঁটে মূলচক্রীর সন্ধান পেয়েছেন দিল্লি পুলিশ। ধৃতের নাম ইমানি নবীন। তিনি পেশায় একজন ডিজিটাল মার্কেটার। রশ্মিকার একজন বড় ফ্যান এই ২৪ বছরের যুবক। কিন্তু ফ্যান হয়ে কেন এত দুঃসাহস দেখালেন তিনি, আসলে রশ্মিকার ফ্যানপেজ চালাত সে। ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নেশাতেই এই কাজ করে ফেলেছে নবীন। তাতে লাভও হয়েছিল। কিন্তু পরে গ্রেফতারের ভয়ে নিজের নাম ও প্রোফাইল সবটাই বদলে দিয়েছিলেন তিনি। অবশেষে শনিবার অভিনেত্রীর ডিপফেক ভিডিও মামলার প্রধান আসামিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। বিষয়টি অভিনেত্রীরও নজর এড়িয়ে যায়নি। রশ্মিকা সোশ্যাল মিডিয়ায় গিয়ে দিল্লি পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি লিখেছেন, “@DCP_IFSO-এর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়ীদের ধরার জন্য আপনাকে ধন্যবাদ। সেই সম্প্রদায়ের জন্য সত্যিই কৃতজ্ঞ বোধ করছি যারা আমাকে ভালবাসা, সমর্থন এবং ঢাল দিয়ে আমাকে আলিঙ্গন করেছে। মেয়েরা এবং ছেলেরা, যদি আপনার সম্মতি ছাড়াই কোথাও আপনার ছবি ব্যবহার করা হয় বা মর্ফ করা হয়। ভুল!”

 

স্পেশাল সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (IFSO) ইউনিট প্রকাশ করেছে, “আমরা অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে ইমানি নবীন নামে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছি। তার কাছ থেকে ল্যাপটপ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার মুছে ফেলা ডেটাও উদ্ধার করা হচ্ছে। সে একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রীর ফ্যান পেজ চালাত। (রশ্মিকা মান্দান্না) এবং আরও দুটি বিখ্যাত সেলিব্রিটির দুটি ফ্যান পেজ তৈরি করেছে সে।পরে যখন তিনি (অপরাধী) বুঝতে পারলেন যে এটি একটি জাতীয় সংবেদন হয়ে উঠেছে। তিনি সেই গভীর নকল ভিডিওর বিরুদ্ধে বিখ্যাত চলচ্চিত্র তারকাদের টুইটও দেখেছিলেন। তিনি ভয় পেয়েছিলেন এবং ইনস্টাগ্রাম চ্যানেল থেকে উল্লিখিত পোস্টগুলি মুছে ফেলেন এবং ইন্সটার নামও পরিবর্তন করেন।” রশ্মিকার ভিডিওটি গত বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিওটি প্রাথমিকভাবে ব্রিটিশ-ভারতীয় প্রভাবশালী জারা প্যাটেলের ছিল। ভিডিওতে দেখা গিয়েছে, জারা একটি কালো পোশাক পরে একটি লিফটে প্রবেশ করেছে৷ আর তার শরীর এক রেখে ডিপফেক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, মিস প্যাটেলের মুখে মান্দান্নার মুখ বসিয়ে দেওয়া হয়।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার