স্বামী-স্ত্রী হয়ে পর্দায় ফিরছেন বিজয়-রশ্মিকা, বিয়ের পর প্রথম কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

বিয়ের পর প্রথম একসঙ্গে সিনেমায় অভিনয় করতে চলেছেন বিজয়-রশ্মিকা। জানা গিয়েছে, স্বামী-স্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো 'রানাবলী' সিনেমায় তাঁরা একসঙ্গে অভিনয় করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষায় অবসান! চার বছর প্রেমের পর অবশেষে গতকাল (২৬ ফেব্রুয়ারি) উদয়পুরে রাজকীয় বিয়ে সারলেন বিখ্যাত দক্ষিণী জুটি বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না। ২০১৮ সালে ‘ডিয়ার কমরেড’ এর সেটে প্রথম আলাপ হয় তাঁদের। এরপর জুটি বেঁধে ‘গীত গোবিন্দম’ ছবিতে অভিনয় করেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা। সেটাই এবার বাস্তবে পরিণত হল। গতকাল বৃহস্পতিবার উদয়পুরে একটি বিলাসবহুল ফোর্টে রাজকীয়ভাবে গাঁটছড়া বাঁধেন তাঁরা। সকালে বিজয়ের অন্ধ্রপ্রদেশের ঐতিহ্য অনুসারে তাঁদের প্রথম বিবাহ হয় এবং সন্ধ্যায় রশ্মিকা র ঐতিহ্য কুর্গ(কোভাডা) মতে আবারও সাতপাকে বাঁধা পড়েন তারকা যুগল। আর বিয়ের পর রাতে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি পোস্ট করেন। লাল সাদা পোশাকে মুড়ে বিয়ে করেছে ন তাঁরা, যা দেখেই বোঝা যাচ্ছিল, পরস্পরকে নিজের করে পেয়ে কতটা খুশি হয়েছেন তাঁরা। বর-কনের বেশে রশ্মিকা-বিজয়কে এতটাই সুন্দর দেখাচ্ছিল যে, তাঁদের থেকে চোখ ফেরানোই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাঁদের বিয়ের ছবিগুলিই এখন নেটপাড়ার নতুন ট্রেন্ডিং।

যাই হোক, ‘গীত গোবিন্দম’-এর পর তাঁদের আর বড় পর্দায় একসঙ্গে দেখা যায়নি। ভক্তদের সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে। বিয়ের পর প্রথম একসঙ্গে সিনেমায় অভিনয় করতে চলেছেন বিজয়-রশ্মিকা। জানা গিয়েছে, স্বামী-স্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ‘রানাবলী’ সিনেমায় তাঁরা একসঙ্গে অভিনয় করবেন। ২৬ জানুয়ারী, বিজয় এবং রশ্মিকা আনুষ্ঠানিকভাবে বিয়ের পর তাঁদের প্রথম ছবির নাম ঘোষণা করেন। বিজয় ইনস্টাগ্রামে ছবিটির প্রথম লুক শেয়ার করেছেন। ‘রানাবলী’ ১১ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন রাহুল সাংকৃত্যায়ন।

সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম লুক শেয়ার করে বিজয় লিখেছেন, ‘ব্রিটিশরা তাঁকে ‘বর্বর’ বলেছিল, আমি একমত নই। সে ছিল ‘আমাদের’ বর্বর! একমাত্র ‘রণাবলী’ উপস্থাপন করা এবং আমাদের ইতিহাস স্থাপন করা, যা তারা সমাহিত করেছিল।’ ছবিটি উনিশ শতকে ভারতের স্বাধীনতার আগে একটি অকথিত ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যখন ব্রিটিশরা স্থানীয় জনগণকে’ বর্বর’ এবং বিদ্রোহী বলে অপমান করত। ছবিটি রায়লসীমার ইতিহাস থেকে বর্ণনা করবে। এটি ব্রিটিশ-অধিকৃত ভারতে গণহত্যার গল্প বলবে, যা হিটলারের হলোকাস্টের চেয়েও খারাপ ছিল। ছবিতে বিজয় স্বাধীনতা সংগ্রামী রণাবলীর ভূমিকায় অভিনয় করবেন। রশ্মিকা জয়ম্মার ভূমিকায় অভিনয় করবেন। আর্নল্ড ভোসলু খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন।

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার