প্রায় চারবছর পর ‘তারক মেহতা’য় ফিরছেন দয়াবেন, সত্যিই কী দিশা ফিরবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের জনপ্রিয় কমেডি হিন্দি ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ‘তারক মেহেতা কা উলটা চশমা’। সোনি-র ‘সাব টিভি’ তে অনুষ্ঠিত হয় এই শো। ভারতের সবচেয়ে বেশি দেখা শোগুলির মধ্যেও এটি একটি ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রানভ্রমরা দয়াবেন এবং জ্যাঠালাল। দয়াবেনের চরিত্রে অভিনয় করতেন দিশা ভাকানি। তবে অনেকদিন আগেই এই ধারাবাহিক ছেড়েছেন দিশা, তাঁর হঠাৎ প্রত্যাবর্তন এই ধারাবাহিকের টিআরপি অনেকটাই কমিয়ে দেয়। কারণ দয়া এবং জ্যাঠালালের মজাদার কেমিস্ট্রিতে বুঁদ হয়ে থাকতেন দর্শকরা, তাই দর্শকরা অনেকদিন ধরেই ধৈর্য্য ধরে অপেক্ষা করছিলেন এই ধারাবাহিকে দয়ার ফেরার জন্যে। কারণ ২০১৭ সাল থেকে এই শো থেকে অনুপস্থিত দিশা। ভক্তরা জ্যাঠালাল (দিলিপ জোশী) এবং দয়াবেন (দিশা ভাকানি) এর কমেডি দারুণ পছন্দ করেন। সুতরাং এখন শুধু দয়াবেনের ফেরার অপেক্ষা। এবার সেই অপেক্ষা শেষ, ফিরছেন দয়া। ধারাবাহিকের নির্মাতারা নিশ্চিত করেছেন যে, তাঁরা দর্শকদের জন্য দয়া বেনের চরিত্রটিক ফিরিয়ে আনবেন। প্রযোজক অসিত কুমার মোদি নিজেই জানিয়েছেন যে, তিনি জ্যাঠালালের স্ত্রীর চরিত্র ফিরিয়ে আনবেন।

অসিত কুমার মোদি এই প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে বলেছেন, “দয়া বেনের চরিত্রটি ফিরে না পাওয়ার কোনও কারণ নেই। সাম্প্রতিক অতীতে আমরা সকলেই কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলাম। ২০২০-২১ আমাদের সকলের জন্য কঠিন সময় ছিল। ২০২২ এ আমরা দয়া বেনের চরিত্রটি ফিরিয়ে আনছি এবং দর্শকরা আবার জ্যাঠালাল এবং দয়া ভাবীর বিনোদন দেখতে পাবেন।” তবে তিনি আরও বলেছিলেন যে, তিনি আদৌ দিশা ভাকানিকেই দয়াবেন হিসাবে ফিরিয়ে আনতে পারবেন কিনা তা নিশ্চিত নন। কারণ দিশা এখন একজন গৃহিনী, তাঁর সংসার বিয়ে ব্যস্ত।

অসিত কুমার মোদি আরও বলেন, “আমি এখনও জানি না দিশা ভাকানি দয়া বেনের চরিত্রে ফিরে আসবেন কিনা। আমাদের এখনও দিশার সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে, আমরা একটি পরিবারের মতন। কিন্তু এখন তিনি বিবাহিত, একটি বাচ্চা আছে এবং সবাই নিজেদের দায়িত্ব নিয়ে ব্যস্ত। তাঁর একটি ব্যক্তিগত জীবন ছিল। তবে আপনি অবশ্যই দয়া বেনকে দেখতে পাবেন এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব একই বিনোদন দেওয়ার আপনাদেরকে।”বর্তমানে দিশা ভাকানি এবং স্বামী ময়ূর পাডিয়া একটি শিশুকন্যা স্তুতির বাবা-মা। ২০১৭ সালে অভিনেত্রী তাঁর কন্যা সন্তানের জন্ম দেন এবং মাতৃত্বকালীন বিরতিতে যান। এবার সত্যই ভক্তরা এই শোতে দিশা ভাকানিকে দেখতে চায়।

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ