TRP-তে জোর টক্কর! পরশুরামের মুখে ছ্যাঁকা দিয়ে শীর্ষে ‘পরিণীতা’, কোন স্থানে ‘বিদ্যা’?

টিআরপি-তে জোর টক্কর। গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেল জি বাংলার 'পরিণীতা'। আবারও শীর্ষস্থানচ্যুত হল স্টার জলসার 'পরশুরাম'।

Share:

নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে জোর টক্কর। গত কয়েক সপ্তাহ পিছিয়ে পড়লেও আবারও শীর্ষস্থান ফিরে পেল জি বাংলার ‘পরিণীতা’। আবারও শীর্ষস্থানচ্যুত হল স্টার জলসার ‘পরশুরাম’। তবে একেবারে তাদের ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছে ‘বিদ্যা ব্যানার্জি’, এবং ‘রাঙামতী তীরন্দাজ’রা। TRP-র চতুর্থ স্থান দখল করল এই ধারাবাহিকগুলি। আজ বৃহস্পতিবার। হিসেবমতো চলে এসেছে বাংলা সিরিয়ালের টিআরপি। সপ্তাহের চতুর্থতম দিনেই বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড আসার দিন। যার জন্যে সকাল থেকেই ধুকপুকানি শুরু হয়ে যায় কলাকুশলী থেকে সিরিয়াল নির্মাতাদের। কারণ রিপোর্ট কার্ডের উপরেই নির্ভর করে সিরিয়ালের আয়ু। তাই দর্শকদের রুচির কথা মাথায় রেখেই নিত্যনতুন ধারাবাহিক আনার চেষ্টা করছে চ্যানেল কর্তৃপক্ষগুলি।

তবে নতুন নতুন ধারাবাহিক আসার পরেই চিন্তায় পড়ে যাচ্ছে পুরনো ধারাবাহিকগুলি। শুরু থেকেই TRPতে রাজত্ব করছে পরশুরাম। পরিণীতিও আছে শুরু থেকেই টিআরপির ভাল পজিশনে আছে। একজন গ্রামের মেয়ের শহরে এসে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করবে, সেটাই গল্পের মূল উপজীব্য। পাশাপাশি শুরু থেকে বিদ্যা ব্যানার্জিও ভাল ফলাফল করছে। স্বস্তিকা দত্তের অভিনয় প্রশংসিত হচ্ছে। গত সপ্তাহে টিআরপর শীর্ষাসনে ছিল এই ধারাবাহিক। অন্যদিকে পরশুরামে দেখানো হচ্ছে, স্বামী পুলিশের মস্ত বড় অফিসার। কিন্তু স্ত্রী জানেন তাঁর স্বামী একজন মধ্যবিত্ত চাকরি করেন। এদিকে পরশুরামের ছদ্মবেশে দিনের পর দিন শহরের অপরাধ চক্র নির্মূল করছে নায়ক। কিন্তু কিছুতেই ধরতে পাচ্ছে না স্ত্রী। শুরু থেকেই কাহিনী মন জয় করেছে দর্শকদের। কিছুতেই তাকে পরাস্ত করতে পারছে না অন্য ধারাবাহিক। আর এই ধারাবাহিকের মাধ্যমেই স্টার জলসা টিআরপিতে ফর্মে ফিরেছে। চলুন দেখে নেওয়া যাক, আজ টিআরপির সেরা পাঁচে কোন কোন ধারাবাহিক রয়েছে। প্রথম স্থানে রয়েছে পরিণীতা, দ্বিতীয়স্থানে পরশুরাম, তৃতীয় স্থানে রয়েছে, জোয়ার ভাঁটা, চতুর্থ স্থানে রয়েছে দ্য প্রফেসর বিদ্যা ব্যানার্জি, রাঙামতী তীরন্দাজ, আর পঞ্চমে রয়েছে ও মোর দরদিয়া।

এক নজরে দেখে নিন TRP-র সেরা দশ

প্রথম: পরিণীতা ৬.৪

দ্বিতীয়: পরশুরাম ৬.৩

তৃতীয়: জোয়ার ভাঁটা ৬.১

চতুর্থ: বিদ্যা ব্যানার্জি, রাঙামতী তীরন্দাজ ৬.০

পঞ্চম: ও মোর দরদিয়া ৫.৮

ষষ্ঠ: আমাদের দাদামণি, তারে ধরি ধরি মনে করি ৫.৪

সপ্তম: লক্ষ্মী ঝাঁপি ৫.২

অষ্টম: চিরদিনই তুমি যে আমার, চিরসখা, কনে দেখা আলো ৪.৮

নবম: কুসুম ৪.২

দশম: গৃহপ্রবেশ ৪.০

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

‘থালাপথি বিজয়ের পরে আপনি?’ ধনুশের রাজনীতিতে প্রবেশ নিয়ে তুঙ্গে জল্পনা

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?