নিজের গ্রামের সরকারি স্কুলকে দত্তক নিলেন ‘কান্তারা’ নায়ক ঋষভ শেট্টি

আর্থিক অভাবের কারণে ছাত্র-ছাত্রীরাও স্কুলমুখী হচ্ছে না। তাই এবার নিজের রাজ্যের সমস্ত সরকারী স্কুলগুলি বাঁচাতে এগিয়ে এলেন ঋষভ শেট্টি। খুললেন ফাউন্ডেশন, আর এই ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর নিজের শহর কেরাডিতে একটি সরকারি স্কুলকে দত্তক নিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কন্নড় সুপারস্টার ঋষভ শেট্টি, বর্তমানে তিনি তাঁর ব্লকবাস্টার চলচ্চিত্র ‘কান্তারা ২’-এর শুটিং এ ব্যস্ত। গতবছর ‘কান্তারা’ চলচ্চিত্রের মাধ্যমেই শিরোনামে আসেন অভিনেতা। তিনি ছবিটির পরিচালক-প্রযোজক উভয়ই ছিলেন। দক্ষিণী সুপারস্টারদের অজানা কাহিনী মাঝে মধ্যেই ভক্তদের মুগ্ধ করে। তবে তিনি তেমন লাইমলাইটেও থাকতে ভালোবাসেন না। তাঁর নির্দেশনায় একেকটি কাণ্ড প্রায়শই সোশ্যাল মিডিয়াকে মুগ্ধ করে। তাঁর আসল নাম প্রশান্ত শেট্টি, পরে তাঁর নাম হয় ঋষভ শেট্টি। সম্প্রতি অভিনেতা একটি বিশাল দায়িত্ব নিয়ে নিলেন। তাঁর এহেন উদ্যোগে গোটা দেশ মুগ্ধ। বর্তমানে কর্ণাটকের একাধিক সরকারি স্কুল বিপজ্জনক অবস্থায় রয়েছে। কোনও স্কুলের হাল ভালো নয়।

আর্থিক অভাবের কারণে ছাত্র-ছাত্রীরাও স্কুলমুখী হচ্ছে না। তাই এবার নিজের রাজ্যের সমস্ত সরকারী স্কুলগুলি বাঁচাতে এগিয়ে এলেন ঋষভ শেট্টি। খুললেন ফাউন্ডেশন, আর এই ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর নিজের শহর কেরাডিতে একটি সরকারি স্কুলকে দত্তক নিলেন। ঋষভ, যিনি তাঁর চলচ্চিত্র ‘সরকারি হাই’-এর প্রচারের মাধ্যমে কন্নড় স্কুলগুলির টিকে থাকার বিষয়ে গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধি করেছেন।কেরাডির বিপন্ন সরকারি কন্নড় স্কুলকে দত্তক নিয়েছে। তাঁর এই গুরু দায়িত্ব নেওয়ার সময়ে তিনি নিজের গ্রামের নেতৃবৃন্দ ও প্রবীণরা উপস্থিত ছিলেন এবং গ্রামের স্কুল দত্তক নেওয়ায় তাঁরা ঋষভকে অভিনন্দন জানান। ঋষভের ‘সরকারি হাই। প্রা. শালে’কে বক্স অফিসে ব্লকবাস্টার ঘোষণা করা হয়।

২০১৯ সালে, এটি ৬৬ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে।ইতিমধ্যে, ঋষভ শেঠি বহুল প্রতীক্ষিত ‘কানতারা’-এর পরবর্তী অংশের জন্য প্রস্তুতি শুরু করেছেন, যার শিরোনাম ‘কান্তারা চ্যাপ্টার ১’। শুধু ঋষভ শেট্টি নন, দক্ষিণের আরেকজন বিখ্যাত অভিনেতা প্রকাশ রাজও মানবিক দিক থেকে অতুলনীয়। তিনিও অন্ধ্রপ্রদেশের একাধিক স্কুলের দায়িত্ব নিয়েছেন। সুতরাং দক্ষিণের একাধিক অভিনেতা এই মূহুর্তে দেশের গর্ব। যারা নিজের উপার্জন দেশের কাজেও ব্যয় করতে পিছপা হচ্ছেন না।

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ও পুজোমণ্ডপ

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের